১২:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় নিহত মুজিব আলীর বাড়িতে কনটেন্ট ক্রিয়েটর জাফর ইকবাল, সহায়তা তুলে দিয়ে গুজবের প্রতিবাদ Logo সিলেটের নতুন ডিসি রেজা হাসান Logo কলম্বিয়ার সঙ্গে ড্র, রানার্সআপ হয়েই শেষ ৩২-এ পর্তুগাল Logo বড়লেখায় ছাত্রশিবিরের উদ্যোগে শিক্ষা উপকরণ প্রদান ও দোয়া মাহফিল Logo কুলাউড়ায় সীমান্তে নিহত মুজিব আলীর পরিবারের পাশে নাসীরুদ্দীন ও সারজিস Logo বেলিংহ্যাম–কেইনের জোড়া আঘাতে গ্রুপসেরা ইংল্যান্ড, বিদায় স্কটল্যান্ডের Logo মদ্রিচের রেকর্ড গড়া অ্যাসিস্টে ক্রোয়েশিয়ার নকআউট নিশ্চিত Logo নিজের মেয়ের নামেই অনুদানের টাকা নিলেন জামায়াত এমপি Logo ১৭ বিশ্বকাপ প্রেস বক্সে, পেলেন মিনি ফিফা ট্রফি Logo বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন

কলম্বিয়ার সঙ্গে ড্র, রানার্সআপ হয়েই শেষ ৩২-এ পর্তুগাল

ছাদিক হোসেন, ক্রীড়া প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৯:৪৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / 13
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপের গ্রুপ ‘কে’-এর শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে পর্তুগাল। পুরো ম্যাচে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত কোনো দলই জালের দেখা পায়নি। ফলে ০-০ সমতায় শেষ হয় দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই লড়াই।

এই ড্রয়ের ফলে গ্রুপসেরা হয়েছে কলম্বিয়া, আর পর্তুগাল রানার্সআপ হিসেবে নিশ্চিত করেছে শেষ ৩২-এর টিকিট। শেষ দিকে কলম্বিয়া একটি গোল পেলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়, ফলে ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।

রবার্তো মার্তিনেজের দল আক্রমণে কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি। অন্যদিকে গোলরক্ষক দিয়োগো কস্তার দুর্দান্ত পারফরম্যান্স পর্তুগালকে হার এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নকআউটে পর্তুগালের প্রতিপক্ষ রানার্সআপ হওয়ায় শেষ ৩২-এ পর্তুগালের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। দুই ইউরোপীয় শক্তির এই লড়াইকে ইতোমধ্যেই নকআউট পর্বের অন্যতম আকর্ষণীয় ম্যাচ হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কলম্বিয়ার সঙ্গে ড্র, রানার্সআপ হয়েই শেষ ৩২-এ পর্তুগাল

আপডেট সময় : ০৯:৪৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬