০২:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দৈনিক এদিন পত্রিকার বড়লেখা উপজেলা প্রতিনিধি হলেন মাহিনুর ইসলাম মাহিন Logo দৈনিক এদিন পত্রিকার বড়লেখা উপজেলা প্রতিনিধি হলেন মাহিনুর ইসলাম মাহিন Logo বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই Logo ১০ হাজার টাকায় শুরু করা যায় এমন ১০ অনলাইন ব্যবসা Logo বড়লেখায় শিল্পকলা একাডেমীর উদ্যোগে রবীন্দ্র ও নজরুল জন্ম জয়ন্তী উদযাপন Logo এস আলম-বেক্সিমকোর সম্পদ জাতীয়করণের দাবি নাহিদ ইসলামের Logo সীমান্ত রক্ষা ও রাষ্ট্র সংস্কারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী Logo অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে ভয়াবহ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo দেশে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা হলে জনগণ তা প্রতিহত করবে: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo কুলাউড়ায় নিহত মুজিব আলীর বাড়িতে কনটেন্ট ক্রিয়েটর জাফর ইকবাল, সহায়তা তুলে দিয়ে গুজবের প্রতিবাদ

বড়লেখায় ছাত্রশিবিরের উদ্যোগে শিক্ষা উপকরণ প্রদান ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৯:৩৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / 36
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের সাফল্য, কল্যাণ ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও পরীক্ষা উপকরণ উপহার প্রদান করেছে ছাত্রশিবির বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ শাখা।

কলেজ ছাত্রশিবিরের সভাপতি সাব্বির আহমদ-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহেল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবির সিলেট মহানগর শাখার সভাপতি সাজু আহমদ।

বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রশিবির সভাপতি ফরিদ উদ্দিন ও জেলা দাওয়াহ সম্পাদক আব্দুল ওয়াহিদ।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির বড়লেখা শহর শাখার সভাপতি আব্দুর রহমান এবাদ, সেক্রেটারি এমদাদুল হক এমাদ এবং দাওয়াহ সম্পাদক কলিম উদ্দিন এছাড়াও সংগঠনের বিভিান্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কলেজ শাখার সাধারণ পরীক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

এসময় বক্তারা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “এইচএসসি পরীক্ষা জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়। সততা, নৈতিকতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে ভালো ফলাফল অর্জন করে আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।” বক্তারা সকল পরীক্ষার্থীকে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান।

তারা আরও বলেন, শিক্ষার্থীদের মানসিকভাবে উৎসাহিত করা এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে সহযোগিতা করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

পরে এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং তাদের মাঝে কলম, স্কেল, প্রবেশপত্র রাখার ফাইলসহ বিভিন্ন পরীক্ষা উপকরণ উপহার হিসেবে প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় ছাত্রশিবিরের উদ্যোগে শিক্ষা উপকরণ প্রদান ও দোয়া মাহফিল

আপডেট সময় : ০৯:৩৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬