১০:৫১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo রোগীর অ্যাম্বুলেন্সের চালক সিভিল সার্জনের গাড়িতে, ৯ মাস ধরে সংকটে জুড়ীর জরুরি সেবা Logo সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত Logo সিলেট উইমেন্স মডেল কলেজের ছয় শিক্ষার্থীর ৪ কোটি ৫০ লাখ টাকার সমমূল্যের স্কলারশিপ অর্জন Logo ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ১৪ মার্চ Logo মোবাইল কোর্টে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি শওকতুল ইসলামের Logo সিলেটে নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা Logo কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ Logo মুরারিচাঁদ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী-শিক্ষকদের অংশগ্রহণে চড়ুইভাতি Logo ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত Logo তৃণমূলে নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে দলগুলোর নীতিতে পরিবর্তনের আহ্বান

১৭ বিশ্বকাপ প্রেস বক্সে, পেলেন মিনি ফিফা ট্রফি

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / 120
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টানা ৬৪ বছর ধরে ১৭টি ফুটবল বিশ্বকাপ কাভার করে রেকর্ড গড়েছেন ৮৮ বছর বয়সী জার্মান ক্রীড়া সাংবাদিক হার্টমুট শ্যারজার। এই গৌরবময় যাত্রাকে সম্মান জানিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।

২৬ জুন নিউ জার্সি স্টেডিয়ামে জার্মানি বনাম ইকুয়েডর ম্যাচের আগে শ্যারজারকে ‘মিনি ফিফা বিশ্বকাপ ট্রফি’ উপহার দেয় সংস্থাটি। মাঠের তারকাদের বাইরে একজন সাংবাদিককে এমন সম্মাননা দেওয়ায় বিশ্বজুড়ে ক্রীড়া সাংবাদিকদের প্রশংসা কুড়িয়েছে ফিফা।

১৯৩৮ সালে জন্মগ্রহণ করা এই প্রবীণ সাংবাদিক ১৯৬২ সালের চিলি বিশ্বকাপ থেকে যাত্রা শুরু করেছিলেন। ইতালির ক্রীড়াভিত্তিক জার্নাল ‘লা গাজেত্তা দেল্লো স্পোর্টস’কে দেওয়া সাক্ষাৎকারে শ্যারজার জানান, বয়সের কারণে তার মনে হয়েছিল ২০১৮ বিশ্বকাপই তার শেষ বিশ্বকাপ কাভার। কিন্তু মনের জোরে পরের বিশ্বকাপগুলোর প্রেস বক্সেও জায়গা করে নিয়েছেন তিনি।

পেশাগত জীবনে নিজ দেশ জার্মানিকে তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন হতে দেখেছেন। কর্মজীবনের অভিজ্ঞতা থেকে শ্যারজার জানান, তাঁর দেখা সেরা দুটি বিশ্বকাপ হলো ১৯৭৪-এর ঘরের মাঠ জার্মানি এবং ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপ। অন্যদিকে, লজিস্টিক ও যাতায়াত ব্যবস্থাপনার দিক থেকে তাঁর কাছে সবচেয়ে বাজে অভিজ্ঞতা ছিল ২০০২ সালের জাপান ও কোরিয়ার আসর।

পেলে ও ম্যারাডোনা থেকে শুরু করে হালের লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো- সকল ফুটবল কিংবদন্তির খেলা প্রেস বক্সে বসে সরাসরি দেখার সৌভাগ্য হয়েছে শ্যারজারের। তার মতে, পেলেই সর্বকালের সেরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১৭ বিশ্বকাপ প্রেস বক্সে, পেলেন মিনি ফিফা ট্রফি

আপডেট সময় : ১০:৩৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬