০৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় গাঁজাসহ স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo কুলাউড়ায় যানজট নিরসনে এমপি’র কঠোর হুঁশিয়ারী Logo সীরাতুন্নবী (সাঃ) মাহফিল উপলক্ষে বড়লেখা কলেজ ছাত্রশিবিরের আলোচনা Logo বিদিশা গুলশান থেকে গ্রেপ্তার, প্রতারণা মামলায় দুই বছরের সাজা Logo বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ে সংবর্ধিত তিন গুণী শিক্ষক Logo প্রকৃতি রক্ষা করেই হাকালুকি হাওর ঘিরে গড়ে উঠতে পারে বাংলাদেশের নতুন পর্যটন অর্থনীতি Logo নিরাপদ ও বৈধ অভিবাসন বিষয়ে সিলেটে কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিকদের কর্মশালা Logo শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ২৫ কোটি টাকা দিল কাফকো Logo লিডিং ইউনিভার্সিটিতে রোবটিকস কর্মশালার সমাপনী অনুষ্ঠান Logo বড়লেখা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ভিনির বাতিল গোল নিয়ে রেফারিকে যা বললেন ব্রাজিল কোচ

ছাদিক হোসেন, ক্রীড়া প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৯:৫৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / 152
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়ের ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। দুই গোল করে দলের জয় নিশ্চিত করলেও, ম্যাচে তাঁর আরেকটি গোল বাতিল হওয়ায় ক্ষোভ লুকাতে পারেননি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

ম্যাচের ২২তম মিনিটে স্কটিশ ডিফেন্ডারের কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে জালে বল পাঠান ভিনিসিয়ুস। তবে ভিডিও সহকারী রেফারির (VAR) সহায়তায় রিপ্লে দেখে মেক্সিকান রেফারি সিজার রামোস গোলটি বাতিল করেন। তাঁর মতে, বল দখলের সময় ভিনিসিয়ুস প্রতিপক্ষের ওপর ফাউল করেছিলেন।

সিদ্ধান্তটি মেনে নিতে হলেও ব্রাজিল শিবিরে হতাশা ছিল স্পষ্ট। তবে ভিনিসিয়ুস থেমে থাকেননি। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রুনো গিমারাইসের নিখুঁত ক্রস থেকে দুর্দান্ত হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। প্রায় দুই বছরেরও বেশি সময় পর হেড থেকে গোল করে নতুন করে আলোচনায় আসেন তিনি।

এই গোলের পরই সাইডলাইনে আবেগ ধরে রাখতে পারেননি আনচেলত্তি। চতুর্থ রেফারির দিকে এগিয়ে গিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এবার এটাও বাতিল করে দেখাও!” তাঁর এই প্রতিক্রিয়ায় আশপাশের কোচিং স্টাফ দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন। পরে ম্যাচ অফিসিয়াল ব্রাজিল কোচকে মৌখিকভাবে সতর্কও করেন।

ম্যাচ শেষে পুরো ঘটনার ব্যাখ্যা দেন ভিনিসিয়ুস। তিনি জানান, হেড থেকে গোল করার বিষয়ে কোচ আনচেলত্তির সঙ্গে তাঁর আগেই একটি মজার চ্যালেঞ্জ হয়েছিল। কোচ বলেছিলেন, এমন গোল করা তাঁর জন্য কঠিন হবে। একই সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছিলেন, হেডে গোল করতে পারলে একটি বিশেষ উপহারও দেবেন।

ভিনিসিয়ুস হাসতে হাসতে বলেন, “কোচ বলেছিলেন এটা প্রায় অসম্ভব। তবে আমি কথা রেখেছি, এখন উপহার দেওয়ার পালা তাঁর।”

বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচে চার গোল ও একটি অ্যাসিস্ট করে ব্রাজিলের আক্রমণের সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছেন ভিনিসিয়ুস। তাঁর দুর্দান্ত ফর্মে ভর করেই আত্মবিশ্বাস নিয়ে নকআউট পর্বে পা রাখছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভিনির বাতিল গোল নিয়ে রেফারিকে যা বললেন ব্রাজিল কোচ

আপডেট সময় : ০৯:৫৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬