০৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে মনোনীত লেখক-সাংবাদিক সেলিম আউয়াল

ষাটমাকন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৩৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / 225
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশিষ্ট গবেষক, সাহিত্য সংগঠক, গল্পকার ও সাংবাদিক সেলিম আউয়াল বাংলাদেশ শিল্পকলা একাডেমির ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক-২০২৫’-এর জন্য মনোনীত হয়েছেন।

সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে প্রদত্ত এ সম্মাননা পদক সৃজনশীল সাংস্কৃতিক গবেষণায় তাঁর তাৎপর্যপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হচ্ছে। সিলেটের জেলা কালচারাল অফিসার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

আগামী শুক্রবার (২৬ জুন) বেলা আড়াইটায় শাহী ঈদগাহস্থ সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা পদক তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।

১৯৬৪ সালের ১০ জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন সেলিম আউয়াল। তাঁর পিতা মো. আবদুল ওয়াহিদ এবং মাতা মিরযা সমর উন নিসা। বর্তমানে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যুরো প্রধান এবং দৈনিক সুরমা মেইলের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি প্রাচীন সাহিত্য সাময়িকী মাসিক আল ইসলাহ-এর সাবেক সম্পাদক এবং কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস)-এর সাধারণ সম্পাদক।

সেলিম আউয়াল বাংলা একাডেমি, বাংলাদেশ ইতিহাস সমিতি (ঢাকা বিশ্ববিদ্যালয়) ও বাংলাদেশ ইতিহাস পরিষদের জীবনসদস্য। তিনি সাইক্লোন সিলেটের সাবেক সভাপতির দায়িত্বও পালন করেছেন।

গবেষণা ও সাহিত্যচর্চায় তাঁর উল্লেখযোগ্য অবদানের মধ্যে রয়েছে গানের পাখি হাসন রাজা, তার পুত্র দৌহিত্র প্রপৌত্র কথা, সিলেট বিষয়ক লেখাজোখা, বই নিয়ে বই, সাংবাদিকতা ও সংবাদ এবং আমাদের শহরে রবীন্দ্রনাথ এসেছিলেনসহ মোট ১৪টি গ্রন্থ। সিলেটের সাংবাদিকতা বিষয়ে গবেষণার জন্য তিনি ২০১৮-২০১৯ সেশনে সিলেট প্রেসক্লাব ফেলোশিপ লাভ করেন।

স্ত্রী আফিয়া সুলতানা, কন্যা ডা. নাদিরা নূসরাত মাসিয়াত এবং এক পুত্র জুন্নুরাইন কদর তাজিমকে তাঁর সংসার।

তাঁর প্রাপ্ত উল্লেখযোগ্য সম্মাননার মধ্যে রয়েছে ডা. এ. রসুল সাহিত্য পুরস্কার এবং আলোর অন্বেষণ সাহিত্য পুরস্কার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে মনোনীত লেখক-সাংবাদিক সেলিম আউয়াল

আপডেট সময় : ০৩:৩৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬