০১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জুড়ীতে অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল Logo বড়লেখায় মোবাইল কোর্টে মাদক কারবারির ১৫ দিনের কারাদণ্ড Logo বড়লেখায় জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে ৩২ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা Logo এমবাপ্পের জোড়া গোলে ইরাককে উড়িয়ে নকআউট নিশ্চিত করল ফ্রান্স Logo পে-স্কেলে বেতন বাড়ছে জুলাইয়ে, টাকা মিলবে অক্টোবরে Logo হালান্ডের জোড়া গোলে নরওয়ের জয়, নকআউটের পথে স্ক্যান্ডিনেভিয়ানরা Logo মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, থাকছে নানা সুবিধা Logo সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল Logo মেসির ইতিহাস গড়া রাতে অস্ট্রিয়ার প্রতিরোধ ভেঙে শেষ ষোলোতে আর্জেন্টিনা। Logo শাহজালাল মাজারের দানের ডেগে ৩ দিনে ১৭ লাখের বেশি!

ডিসি সারওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন

ষাটমাকন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / 29
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে প্রত্যাহার আদেশ বাতিলের দাবি জানিয়ে বলেন, অন্যথায় প্রয়োজনে হরতালসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

রোববার (২১ জুন) সন্ধ্যায় নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় বৈরী আবহাওয়া ও বৃষ্টির মধ্যেও ‘সর্বস্তরের জনতা’র ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

রেনেসাঁর আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং মাহফুজ বিন আবদুল হাফিজের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন শামীমাবাদ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শামীম আহমদ, কাজিরবাজার মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, আম্বরখানা মসজিদের ইমাম ও খতিব মুফতি জিয়াউর রহমান, সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, সৈয়দ সালিম কাসিমী, মারকাজুত তালিম ওয়াত তারবিয়ার পরিচালক মুফতি মিনহাজুস সিরাজ, আবদুল্লাহ আল মনসুর, আহমাদুল হক উমামা ও আদিব আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

বক্তারা বলেন, সিলেটের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনকারী একজন জনবান্ধব এবং কর্মঠ জেলা প্রশাসককে হঠাৎ প্রত্যাহারের সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নাগরিক সমস্যার সমাধান, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং ধর্মীয় প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তারা অভিযোগ করেন, শহরের ফুটপাত দখলমুক্তকরণ, অবৈধ দখল ও অনিয়মের বিরুদ্ধে অভিযান এবং হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণের কারণে একটি সুবিধাভোগী ও দুর্নীতিগ্রস্ত চক্র তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে স্বার্থ হাসিলকারী গোষ্ঠী একজন সৎ ও সাহসী কর্মকর্তাকে সিলেট থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। ডিসি সারওয়ার আলমের প্রত্যাহার আদেশ সেই ষড়যন্ত্রেরই বহিঃপ্রকাশ বলে তারা দাবি করেন।

মানববন্ধন থেকে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সিলেটবাসীর আবেগ, প্রত্যাশা ও জনমতের প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে প্রত্যাহার আদেশ বাতিল করতে হবে। অন্যথায় বৃহত্তর সিলেটের জনগণকে সঙ্গে নিয়ে আরও বৃহৎ আন্দোলন, গণসমাবেশ এবং হরতালের মতো কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডিসি সারওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন

আপডেট সময় : ০৫:০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬