০৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ছন্দে ফিরল সেলেসাওরা Logo বসুন্ধরায় যোগ দিবসের অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার Logo মোহাম্মদনগরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও ইউনিফর্ম বিতরণ Logo সুস্থ থাকতে যোগব্যায়ামকে জীবনের অংশ করার আহ্বান সিসিক প্রশাসকের Logo জোবায়দা রহমানের জন্মদিন উদযাপন Logo হাজীগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা পারুলের Logo মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে বড়লেখায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল Logo বড়লেখায় ১৩ বছর আগের মামলায় জামায়াত নেতা খিজির আহমদ গ্রেফতার Logo টেকসই সাংস্কৃতিক পর্যটন বিকাশে শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’ শুরু Logo কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান আলী গ্রেপ্তার

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মৌলভীবাজারে ৩০ আসন ও প্রাণায়াম প্রদর্শন

ষাটমাকন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:১৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • / 39
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মৌলভীবাজারে তিন দিনব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির প্রথম দিনে যোগব্যায়ামের ৩০টি আসন ও বিভিন্ন প্রাণায়াম প্রদর্শনের মাধ্যমে অংশগ্রহণকারীরা যোগচর্চার গুরুত্ব তুলে ধরেন।

শুক্রবার (১৯ জুন) সকালে মৌলভীবাজার শহরের লোকনাথ মন্দির প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দ যোগ শিক্ষালয়ের উদ্যোগে এবং সিলেটস্থ ভারতীয় সহকারী হাই কমিশনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল সাড়ে ৬টায় শুরু হওয়া অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দ যোগ শিক্ষালয়ের ৭৫ জন শিক্ষার্থীসহ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা ৩০ ধরনের যোগাসন ও প্রাণায়াম প্রদর্শন করেন। পরে আন্তর্জাতিক যোগ দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে জলযোগের মাধ্যমে প্রথম দিনের কর্মসূচি সমাপ্ত হয়।

আলোচনায় বক্তারা বলেন, যোগব্যায়াম শুধু শারীরিক সুস্থতা নয়, মানসিক প্রশান্তি ও আত্মিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত যোগচর্চা মানুষের কর্মক্ষমতা বৃদ্ধি, মানসিক চাপ হ্রাস এবং সুস্থ জীবনযাপনে সহায়ক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস। তিনি ১২তম আন্তর্জাতিক যোগ দিবসের প্রতিপাদ্য ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’-এর গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমান সময়ে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তুলতে যোগচর্চার বিকল্প নেই।

বক্তারা জানান, ২০১৪ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবের পর ১৭৫টি দেশের সমর্থনে ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন হওয়ায় ২১ জুন তারিখটি যোগচর্চার ক্ষেত্রে বিশেষ তাৎপর্য বহন করে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস তার বাণীতে উল্লেখ করেছেন, যোগচর্চা শারীরিক ও মানসিক সুস্থতা, চলাফেরার সক্ষমতা এবং মর্যাদাপূর্ণ জীবনযাপন নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখে।

স্বামী বিবেকানন্দ যোগ শিক্ষালয়ের অধ্যক্ষ অ্যাডভোকেট ভূষণজিৎ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনের দ্বিতীয় কর্মকর্তা রাজেশ ভাটিয়া, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি মিজানুর রহমান টিপু, ড. মো. আবু তাহের, অ্যাডভোকেট অমূল্য কুমার ঘোষ, ডা. এ কে জিল্লুল হক এবং শীলা তালুকদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী দুই দিনও বিভিন্ন সচেতনতামূলক ও যোগচর্চাভিত্তিক কর্মসূচি অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মৌলভীবাজারে ৩০ আসন ও প্রাণায়াম প্রদর্শন

আপডেট সময় : ০৪:১৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬