১০:০২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার Logo ছন্দে ফিরল সেলেসাওরা Logo বসুন্ধরায় যোগ দিবসের অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার Logo মোহাম্মদনগরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও ইউনিফর্ম বিতরণ Logo সুস্থ থাকতে যোগব্যায়ামকে জীবনের অংশ করার আহ্বান সিসিক প্রশাসকের Logo জোবায়দা রহমানের জন্মদিন উদযাপন Logo হাজীগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা পারুলের Logo মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে বড়লেখায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল Logo বড়লেখায় ১৩ বছর আগের মামলায় জামায়াত নেতা খিজির আহমদ গ্রেফতার Logo টেকসই সাংস্কৃতিক পর্যটন বিকাশে শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’ শুরু

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স সিলগালা

ষাটমাকন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:০০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / 49
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের বিদ্যমান দানবাক্স সিলগালা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে দান সংগ্রহ কার্যক্রম পরিচালনার জন্য নতুন কয়েকটি দানবাক্স স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৩টার দিকে মাজার প্রাঙ্গণে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানার নেতৃত্বে জেলা প্রশাসনের কয়েকজন সহকারী কমিশনার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাজার কর্তৃপক্ষকে অবহিত করেই পুরোনো দানবাক্সগুলো সিলগালা করা হয়েছে এবং নতুন দানবাক্স স্থাপন করা হয়েছে। প্রশাসনের দাবি, দানের অর্থের হিসাব-নিকাশ ও ব্যবস্থাপনায় আরও বেশি স্বচ্ছতা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে মাজার-সংশ্লিষ্ট কয়েকজনের অভিযোগ, প্রশাসনের এ পদক্ষেপের মাধ্যমে মাজারের কার্যক্রমের ওপর অধিকতর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, দান ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। অন্যদিকে, বিষয়টি নিয়ে মাজার-সংশ্লিষ্ট মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

উল্লেখ্য, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা হযরত শাহজালাল (রহ.) মাজারে প্রতিদিন দেশ-বিদেশের অসংখ্য ভক্ত ও দর্শনার্থী আসেন। তাদের দেওয়া দানের অর্থ মাজারের বিভিন্ন কার্যক্রম ও রক্ষণাবেক্ষণে ব্যবহৃত হয়ে থাকে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স সিলগালা

আপডেট সময় : ০৩:০০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬