০৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জোবায়দা রহমানের জন্মদিন উদযাপন Logo হাজীগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা পারুলের Logo মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে বড়লেখায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল Logo বড়লেখায় ১৩ বছর আগের মামলায় জামায়াত নেতা খিজির আহমদ গ্রেফতার Logo টেকসই সাংস্কৃতিক পর্যটন বিকাশে শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’ শুরু Logo কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান আলী গ্রেপ্তার Logo আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মৌলভীবাজারে ৩০ আসন ও প্রাণায়াম প্রদর্শন Logo কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত Logo কুলাউড়ায় জমি দখল ও হুমকির অভিযোগে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন Logo জুড়ীতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

পাকশাইল আইডিয়াল হাই স্কুলের অ্যাডহক কমিটি অনুমোদন, সভাপতি অধ্যক্ষ আসুক উদ্দিন

ষাটমাকন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৫০:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / 89
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নে অবস্থিত পাকশাইল আইডিয়াল হাই স্কুলের চার সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি অনুমোদন করেছে সিলেট শিক্ষা বোর্ড। গত ৮ জুন শিক্ষা বোর্ডের বিদ্যালয় শাখা থেকে জারি করা এক আদেশে এ কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪’-এর আলোকে গঠিত এ অ্যাডহক কমিটি আগামী ছয় মাস দায়িত্ব পালন করবে। এ সময়ের মধ্যেই বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা রয়েছে।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক দুইবারের সভাপতি অধ্যক্ষ মো. আসুক উদ্দিন। তিনি বর্তমানে এম মুন্তাজিম আলী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বড়লেখা নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির বিদ্যোৎসাহী সদস্য হিসেবেও দায়িত্বে রয়েছেন।

কমিটির অন্যান্য সদস্য হলেন- শিক্ষক প্রতিনিধি সহকারী শিক্ষক কামাল হোসেন, অভিভাবক প্রতিনিধি সিপার আহমদ এবং পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, পূর্ববর্তী ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হওয়ায় শিক্ষা বোর্ডের বিধান অনুযায়ী নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। ২০০৪ সালে প্রতিষ্ঠিত পাকশাইল আইডিয়াল হাই স্কুলটি এলাকার একটি সুপরিচিত শিক্ষাপ্রতিষ্ঠান। বর্তমানে বিদ্যালয়টিতে ৩৫৩ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে এবং পাঠদান কার্যক্রমে নিয়োজিত আছেন ১৮ জন শিক্ষক।

নবনিযুক্ত সভাপতি অধ্যক্ষ মো. আসুক উদ্দিন বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকেই আমি এ বিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ত। শিক্ষার গুণগত মান উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতায় বিদ্যালয়কে আরও এগিয়ে নিতে চাই।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “নবগঠিত অ্যাডহক কমিটি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী। শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আরও উন্নত পরিবেশ নিশ্চিত করতে কমিটির সহযোগিতা কার্যকর হবে। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়াও সম্পন্ন করা হবে।”

বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম বলেন, “পূর্ববর্তী ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হওয়ায় শিক্ষা বোর্ডের বিধিমালা অনুসারে অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটি বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার পাশাপাশি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে বলে আশা করছি। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে এ কমিটি ইতিবাচক অবদান রাখবে।”

এদিকে স্থানীয় অভিভাবক, শিক্ষানুরাগী ও সচেতন মহল আশা প্রকাশ করেছেন, নতুন কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে এবং প্রতিষ্ঠানটি শিক্ষার ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাকশাইল আইডিয়াল হাই স্কুলের অ্যাডহক কমিটি অনুমোদন, সভাপতি অধ্যক্ষ আসুক উদ্দিন

আপডেট সময় : ০৩:৫০:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬