০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ভারত-বাংলাদেশ সীমান্তে দেরিতে বেড়া নির্মাণ ঐতিহাসিক ভুল: আসামের মুখ্যমন্ত্রী Logo জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের Logo বড়লেখা বাজারের নিরাপত্তায় আধুনিক সিসিটিভি ক্যামেরা নেটওয়ার্ক উদ্বোধন Logo বড়লেখার সিএনজি কুলাউড়ায় চুরি, সন্ধান মিলল ছাতকে Logo বিশ্বকাপে প্রথম ধাক্কা ব্রাজিলের, কৌশলে জিতে নিল মরক্কো Logo ভিনিসিয়ুসের দুর্দান্ত গোলের পরও মরক্কোর বিপক্ষে ড্র ব্রাজিলের Logo ৯২ বছর অপরাজিত ব্রাজিল বনাম উদ্বোধনী ম্যাচ না জেতা মরক্কো Logo শহীদ ওয়াসিমের পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র দিলেন প্রধানমন্ত্রী Logo কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর Logo প্রধানমন্ত্রীর কর্মসূচির অংশ হিসেবে কুলাউড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০১:২১:৫০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / 32

Brazil players pose before the World Cup Group C soccer match between Brazil and Morocco in East Rutherford, N.J., near New York, Saturday, June 13, 2026. (AP Photo/Yuki Iwanmura)

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। জয়ী দলটির জয়ে বড় ভূমিকা রেখেছেন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ও ব্যাটার শারমিন আক্তার।

রোববার (১৪ জুন) বার্মিংহামের মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডসের শুরুটা খুব একটা ভালো হয়নি। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ডাচরা। তবে দলের হাল ধরেন অধিনায়ক বাবেট ডি লিড। একপ্রান্ত আগলে রেখে ৪৫ বলে ৫০ রানের একটি দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে নেদারল্যান্ডস সংগ্রহ করে ১৩৯ রান।

বাংলাদেশের পক্ষে বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় ডাচদের আটকে রাখা সম্ভব হয়েছে। মারুফা আক্তার দুটি উইকেট নেন এবং ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান ও ঋতু মণি একটি করে উইকেট শিকার করেন।

১৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলেন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস। পাওয়ারপ্লে ও তার পরবর্তী সময়ে ডাচ বোলারদের ওপর চড়াও হয়ে মাত্র ৩৩ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ফিফটি তুলে নেন তিনি। ফিফটি করেই আউট হলেও দলের জয়ের ভিত গড়ে দেন তিনিই। তবে এরপরই কিছুটা বিপদে পড়ে বাংলাদেশ। অষ্টম ওভারে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি গোল্ডেন ডাক নিয়ে মাঠ ছাড়েন এবং ১১তম ওভারে দিলারা আক্তার (২৬) ও সোবহানা মোস্তারি আউট হলে চাপে পড়ে বাঘিনীরা।

শেষ পর্যন্ত শারমিন আক্তার এবং স্বর্ণা আক্তারের অবিচ্ছিন্ন ৫৬ রানের জুটি জয়ের বন্দরে পৌঁছে দেয় দলকে। শারমিন ৩২ বলে ৩৭ এবং স্বর্ণা ১৭ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন। ৫ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের। এই জয়ের মাধ্যমে বিশ্বকাপে নিজেদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে নিল টাইগ্রেসরা। পরবর্তী ম্যাচগুলোতে এই ধারাবাহিকতা বজায় রাখাই এখন তাদের লক্ষ্য।

সংক্ষিপ্ত স্কোর:

নেদারল্যান্ডস: ১৩৯/৮ (২০ ওভার)

বাংলাদেশ: ১৪০/৪ (১৯.১ ওভার)

ফলাফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

আপডেট সময় : ০১:২১:৫০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬