এআই ব্যবহার করে অনলাইন মার্কেটিংয়ে গতি সঞ্চার শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ২৪-২৫ জুন
- আপডেট সময় : ০২:৫২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / 30
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি এবং অনলাইন মার্কেটিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের প্রসার ঘটাতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং এসএমই ফাউন্ডেশন।
চেম্বার কনফারেন্স হলে আগামী ২৪ ও ২৫ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে “এআই ব্যবহার করে অনলাইন মার্কেটিংয়ে গতি সঞ্চার” শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালা। আয়োজক সূত্রে জানা গেছে, কর্মশালায় অংশগ্রহণে আগ্রহী উদ্যোক্তাদের আগামী ১৮ জুন ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে সিলেট চেম্বার কার্যালয়ে নাম নিবন্ধন করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন সংখ্যা সীমিত হওয়ায় ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে অংশগ্রহণকারীদের নির্বাচন করা হবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র (সার্টিফিকেট) প্রদান করা হবে।
আয়োজকরা আরও জানান, প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রত্যেককে নিজস্ব ল্যাপটপ সঙ্গে নিয়ে উপস্থিত হতে হবে, যাতে ব্যবহারিক প্রশিক্ষণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়া যায়।
এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য ০১৭৪৮-৫৫৩০২৮, ০১৭৮২-৫৭৯৫৬৭ এবং ০১৬০৯-৯১৯৪৪১ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।






















