০৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

জরিমানা গুনলেন কারখানা মালিক

বড়লেখায় দিন-দুপুরে পাম ওয়েল মিশিয়ে তৈরি হত ভেজাল ঘি

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০২:৪৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • / 173
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় পাম অয়েল ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল ঘি, মাওয়াসহ বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরির দায়ে দিপু দত্ত নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ জুন) বিকেলে বড়লেখা পৌরসভার বারইগ্রাম এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া।

জানা গেছে, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বারইগ্রাম এলাকার একটি কারখানায় অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া। অভিযানে দেখা যায়, কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে পাম অয়েল মিশিয়ে ভেজাল ঘি ও মাওয়া তৈরি করা হচ্ছে।

এছাড়া এসব খাদ্যদ্রব্য যথাযথ অনুমোদন ছাড়াই বাজারজাত করা হচ্ছে। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় দীপু দত্তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া জানান, জনস্বার্থে ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জরিমানা গুনলেন কারখানা মালিক

বড়লেখায় দিন-দুপুরে পাম ওয়েল মিশিয়ে তৈরি হত ভেজাল ঘি

আপডেট সময় : ০২:৪৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬