০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কুলাউড়ার সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন আর নেই

মো. মহিউদ্দিন, কুলাউড়া:
  • আপডেট সময় : ০২:৫৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • / 33

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার (১ জুন) দুপুর ১২টায় ঢাকাস্থ মিরপুরে তাঁর নিজ বাসায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১। প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর মৃত্যুতে কুলাউড়ায় তাঁর দীর্ঘদিনের সহকর্মী ও নিজ এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, মো. আব্দুল মতিন ১৯৪৫ সালের ১৭ মার্চ কুলাউড়ার জয়চন্ডী ইউনিয়নের কামারকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্ধন্ধিতা করে এমপি নির্বাচিত হন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মহাজোটের প্রার্থীর সমর্থনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

এছাড়া তিনি কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও জয়চন্ডী ইউনিয়ন পরিষদের ৫ বারের নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জেলা ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

মরহুম আব্দুল মতিনের ভাতিজা প্রভাষক ফরহাদ আহমদ বলেন, দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন আমার চাচা। সোমবার দুপুরে ঢাকার বাসায় আমার চাচা মারা গেছেন। চাচার লাশ নিয়ে কুলাউড়ার উদ্দেশ্য রওনা দেয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার তাঁর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়ার সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন আর নেই

আপডেট সময় : ০২:৫৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬