০২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিশ্বকাপের মঞ্চে সিলেটের সঞ্জয় Logo বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন Logo সরকার এবারের বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে- নাসির উদ্দিন আহমেদ Logo মৌলভীবাজারে ঘুমন্ত নারীকে সংঘবদ্ধ ধর্ষণ: দুই আসামি গ্রেপ্তার Logo সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে ফুলতলা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন কয়েস লোদী Logo কুলাউড়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত Logo বড়লেখায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় ‘ব্রাজিল বাড়ি’ Logo চার বছরের অপেক্ষার অবসান, ২০২৬ ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে আজ

পাহাড় ও সমতলে উন্নয়ন করা বর্তমান সরকারের লক্ষ্য, থাকবেনা কোনো বৈষম্য- মন্ত্রী দীপেন দেওয়ান

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০২:১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • / 62
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পাহাড় ও সমতল অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য। সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না।

খাসিয়া আদিবাসী জনগোষ্ঠীর ভূমি-সংক্রান্ত সমস্যার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি তিনি গুরুত্বসহকারে সরকারের উচ্চপর্যায়ে তুলে ধরবেন এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা করবেন।

মন্ত্রী বৃহস্পতিবার (২৮ মে) রাত ৮টায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাহাদুরপুর চা বাগান ঘুরতে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।

সীমান্ত এলাকায় মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, মাদক, সন্ত্রাস কিংবা চাঁদাবাজির সঙ্গে জড়িত যে-ই হোক না কেন, কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অপরাধীর রাজনৈতিক পরিচয়ও এখানে বিবেচনায় নেওয়া হবে না। এ সময় তিনি সংশ্লিষ্ট থানার ওসিকে মাদকের বিরুদ্ধে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

পর্যটন খাত প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার পর্যটন উন্নয়নে নানা পরিকল্পনা হাতে নিয়েছে। ইতোমধ্যে একটি ট্যুরিজম বোর্ড গঠন করা হয়েছে এবং সেখানে তাকেও দায়িত্ব দেওয়া হয়েছে। এ নিয়ে কাজ চলছে। যা পর্যটন খাতকে আরও গতিশীল করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, সিলেট ও মৌলভীবাজার অত্যন্ত সম্ভাবনাময় পর্যটন এলাকা। এসব এলাকার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এ সময় তিনি মাধবকুণ্ড পর্যটন এলাকায় ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন পাশাপাশি পর্যটন এলাকার পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রতি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এসময় মন্ত্রীর একান্ত সচিব রবীন্দ্র চাকমা, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম, থানার ওসি মনিরুজ্জামান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাহাড় ও সমতলে উন্নয়ন করা বর্তমান সরকারের লক্ষ্য, থাকবেনা কোনো বৈষম্য- মন্ত্রী দীপেন দেওয়ান

আপডেট সময় : ০২:১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬