কুলাউড়া পৌরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাচ্চু
- আপডেট সময় : ০৬:৪৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
- / 13
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুলাউড়া পৌরবাসীসহ দেশ ও প্রবাসের সব মুসলিম ভাই-বোনকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র জয়নাল আবেদীন বাচ্চু । বুধবার (২৭ মে) এক বক্তব্যে তিনি এই শুভেচ্ছা জানান।
তিনি আরও বলেন কোরবানির আনন্দ দরিদ্র, বঞ্চিত ও অভাবগ্রস্ত মানুষের সঙ্গে যথাযথভাবে ভাগাভাগি করে নিতে সমাজের সচ্ছল ও বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।
কুলাউড়া পৌর সভার সম্ভাব্য মেয়র প্রার্থী মো.জয়নাল আবেদিন বাচ্চু বলেন, ‘ঈদুল আজহা শুধু মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবই নয়, এটি আত্মত্যাগ, আত্মশুদ্ধি এবং হিংসা-বিদ্বেষ ও মনের পশুত্বকে কোরবানি করার এক মহিমান্বিত ও সর্বজনীন আহ্বান। মহান আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণ, অবিচল আনুগত্য এবং সামাজিক সাম্যের অনুপম মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আজহা আবারও সমাগত।
হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমার কথা স্মরণ করে তিনি বলেন, ‘মহান আল্লাহর নির্দেশ পালনে হজরত ইব্রাহিম (আ.) তার প্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি করতে প্রস্তুত হয়ে যে আত্মসমর্পণ, ধৈর্য, বিশ্বাস ও আনুগত্যের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তা মানবজাতির জন্য চিরন্তন আদর্শ। এই মহান ঘটনা আল্লাহর প্রতি ভক্তি ও ন্যায়ের পথে অবিচল থাকার শিক্ষা দেয়।
তিনি আরও বলেন, কুলাউড়া পৌরবাসীর মাঝে আনন্দ, শান্তিতে ঈদ উদযাপন আনন্দময় ও মধুর স্মৃতিতে ভরে উঠুক ও শান্তিপূর্ণ ভাবে কোরবানি দিতে পারেন সেই প্রত্যাশা করেন।























