০৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

জুড়ীতে মাহবুব হাসান সাচ্চু মিডিয়ামবার ফুটবল টুর্নামেন্টের জমকালো সমাপনী

সালমান হোসেন, জুড়ী
  • আপডেট সময় : ০৭:২৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • / 170
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের জুড়ী উপজেলার বিশ্বনাথপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “মাহবুব হাসান সাচ্চু প্রাইজমানি মিডিয়ামবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। স্থানীয় ক্রীড়াঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে টুর্নামেন্টটির আয়োজন করে শাপলা তরুণ সংঘ।

ফাইনাল খেলাকে কেন্দ্র করে মাঠজুড়ে ছিল দর্শকদের উপচেপড়া ভিড়। খেলা উপভোগ করতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে উপস্থিত হন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও প্রাণবন্ত ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জুড়ী উপজেলা বিএনপির সভাপতি মাছুম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, সমাজসেবক মুজিবুর রহমান, জেলা মহিলা দলের সহ-সভাপতি হোসনে আরা, বড়লেখা উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন, জুড়ী ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি কামরুল হাসান, সাবেক ফুটবলার আমির উদ্দিন, এপেক্স ক্লাব হাকালুকি ভিউ’র প্রেসিডেন্ট আল আমিন তালুকদার, সাংবাদিক তাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, বাংলাবাজার বর্ণিল ক্লাবের সভাপতি বিজন দাস, যুবনেতা আলাল আহমদ, তাজুল ইসলাম এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শামীম আহমদ।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি কামরুল ইসলাম কেদইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমদ ও ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এহসানুল আম্বিয়া সোহান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে সুস্থ বিনোদনের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখে।

অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মাহবুব হাসান সাচ্চুর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করা প্রবাসী, ক্রীড়াপ্রেমী ও সংশ্লিষ্ট সকলের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুড়ীতে মাহবুব হাসান সাচ্চু মিডিয়ামবার ফুটবল টুর্নামেন্টের জমকালো সমাপনী

আপডেট সময় : ০৭:২৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬