০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

বড়লেখায় আল-ইক্বরা’র ৮ম কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৪:০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • / 6
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার অন্যতম সামাজিক ও ধর্মীয় সংগঠন ‘আল-ইক্বরা ইসলামিক সোসাইটি (বৃহত্তর) দোহালিয়া’-এর ২০২৬-২০২৮ খ্রিস্টাব্দ মেয়াদের জন্য ১৯ সদস্য বিশিষ্ট ৮ম কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। গত ২২ মে সংগঠনের আহ্বায়ক কমিটির উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাইফুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হা: আসাদ আহমদ। নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের সদস্য ও এলাকাবাসীর মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন,  সিনিয়র সহ-সভাপতি মিজান আহমদ, সহ-সভাপতি খয়রুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন রুমেল, সহকারী সাধারণ সম্পাদক নাঈম আহমদ, সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ, সহকারী সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, অর্থ সম্পাদক রেজাউল করিম, সহকারী অর্থ সম্পাদক সারোয়ার হোসেন শাওন, প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাহিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমরান আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক মিজাজুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক দেলোয়ার হোসেন সুমন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাজু আহমদ, রক্ত বিষয়ক সম্পাদক জুবের আহমদ এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাসান আহমদ (কাতার)। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন হাফিজ সাইফুল ইসলাম ও জুয়েল আহমদ।

সংগঠনের আহ্বায়ক হাসান আহমদ ও সদস্য সচিব মুহিবুর রহমান মামুনের যৌথ স্বাক্ষরে আগামী ২১ মে ২০২৮ খ্রিস্টাব্দ পর্যন্ত এই কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন এই কমিটির মাধ্যমে সংগঠনের ধর্মীয়, সামাজিক ও মানবিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই ‘আল-ইক্বরা ইসলামিক সোসাইটি (বৃহত্তর) দোহালিয়া’ সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নানামুখী মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি শুধু ধর্মীয় কার্যক্রমেই সীমাবদ্ধ নয়, বরং শিক্ষা সহায়তা, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা, চিকিৎসা সহায়তা, রক্তদান কার্যক্রম এবং বিভিন্ন দুর্যোগকালে মানবিক সহায়তা প্রদান করে এলাকায় ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে।

বিশেষ করে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে সামনে রেখে দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, খাদ্য সহায়তা ও নিত্যপ্রয়োজনীয় উপকরণ পৌঁছে দেওয়ার মতো কার্যক্রম সংগঠনটির মানবিক দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে। সমাজে মানবতা, ভ্রাতৃত্ববোধ ও ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দিতে সংগঠনটির সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নতুন কমিটি ঘোষণার পর বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও প্রবাসী মহল থেকে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।

ষাটমাকন্ঠ/রুমেল

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় আল-ইক্বরা’র ৮ম কমিটি গঠন

আপডেট সময় : ০৪:০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬