০৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় শিশু ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন Logo প্রাথমিক শিক্ষা পদক/ জুড়ীর অনিক জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত Logo জুড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি পরিবারের ঔষধ সহায়তা Logo ফ্রী-ফায়ার গেম নিয়ে সংঘর্ষ, আহত ২ Logo শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক খায়রুল ইসলাম Logo ঢাবি ছাত্র ইউনিয়নের নতুন নেতৃত্বে দূর্জয়-মোস্তাকিম Logo বিসিবি নির্বাচনে বিনা ভোটে আসছেন ৪ পরিচালক, জমজমাট লড়াই ক্লাব ক্যাটাগরিতে Logo জুড়ীর বেলাগাঁও-কন্টিনালা নদী ভাঙন রোধে চলমান কাজ পরিদর্শনে এমপি নাসির উদ্দিন আহমেদ Logo কমলগঞ্জে বজ্রপাতে একজন চা-শ্রমিকের মৃত্যু, আহত পাঁচ Logo স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের ১ম বর্ষ শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু

কুলাউড়া পৌরসভা মেধাবৃত্তি অনুষ্ঠানে এমপি শওকতুল ইসলাম

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:২৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / 15
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে কুলাউড়া পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘মেধাবৃত্তি-২০২৫’ এর পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার (২৩ মে) পৌরসভার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সানজিদা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে এমপি শওকতুল ইসলাম বলেন, “আজ যারা মেধার স্বাক্ষর রাখছে, তারাই ভবিষ্যতে দেশ ও জাতি গঠনে নেতৃত্ব দেবে। কুলাউড়ার এই মেধাবীরাই একদিন এলাকার সুনাম দেশ-বিদেশে ছড়িয়ে দেবে। তাদের সুপ্ত প্রতিভার বিকাশের মাধ্যমে আলোকিত হবে আমাদের সমাজ ও রাষ্ট্র।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, নৈতিকতা ও মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে। তাহলেই তারা প্রকৃত অর্থে দেশের সম্পদ হিসেবে গড়ে উঠতে পারবে।

সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক সানজিদা আক্তার বলেন, “মেধা ও মননের সমন্বয় ঘটলেই একটি জাতি এগিয়ে যেতে পারে। বর্তমান প্রজন্মই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই শিক্ষার্থীদের উৎসাহিত করতে পৌরসভার পক্ষ থেকে মেধাবৃত্তি কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা হবে।”

কুলাউড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক প্যানেল মেয়র জয়নাল আবেদীন বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, অবসরপ্রাপ্ত প্রভাষক সিপার আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল এবং সাবেক কাউন্সিলর কায়সার আরিফ।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারহানা শারমীন জেরিন, সাবেক কাউন্সিলর সামছুল ইসলাম সমছু, জহিরুল ইসলাম খান খছরু, হারুনুর রশীদ হারুন, সুলতানা বেগম লাইলি, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী কামরুল হাসান এবং হিসাবরক্ষণ কর্মকর্তা হিরেন্দ্র চন্দ্র পালসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, এটি কুলাউড়া পৌরসভার ধারাবাহিকভাবে আয়োজিত চতুর্থ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান। এ বছর পৌর এলাকার ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তৃতীয়, পঞ্চম ও অষ্টম শ্রেণির মোট ৪০৭ জন শিক্ষার্থী চূড়ান্ত পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১০ জন ট্যালেন্টপুল এবং ৫৯ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়া পৌরসভা মেধাবৃত্তি অনুষ্ঠানে এমপি শওকতুল ইসলাম

আপডেট সময় : ১২:২৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬