বড়লেখায় দুই শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন
- আপডেট সময় : ০৫:৩৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / 21
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
বাংলাদেশ স্কাউটস কর্তৃক প্রকাশিত ২০২৫ সালের জাতীয় পর্যায়ের শাপলা কাব অ্যাওয়ার্ড মূল্যায়নের চূড়ান্ত ফলাফলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের পঞ্চম শ্রেণীর দু’জন শিক্ষার্থী আকিলা ফারহা ও কানিতা মাসতুরা বাংলাদেশ স্কাউটসের কাব স্কাউট শাখার সর্বোচ্চ মর্যাদাপূর্ণ সম্মাননা ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। এ সাফল্যে বিদ্যালয়জুড়ে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জনকারি মেধাবী শিক্ষার্থী আকিলা ফারহা বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোহাম্মদ দীদার হোসেনের কনিষ্ঠ সন্তান এবং কানিতা মাসতুরা কুলউড়া উপজেলা (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী ফাতেহা ফজলে রাব্বির সন্তান।
জানা গেছে, ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ কাব স্কাউটদের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি। এ সম্মাননা অর্জনের জন্য আকিলা ফারহা ও কানিতা মাসতুরা নিয়মিত পড়াশোনার পাশাপাশি স্কাউটিংয়ের কঠোর নিয়মাবলি অনুসরণ, শারীরিক ও মানসিক দক্ষতা অর্জন এবং বিভিন্ন পারদর্শিতা চ্যালেঞ্জ সফলভাবে সম্পন্ন করতে হয়েছে। স্থানীয়, জেলা ও আঞ্চলিক পর্যায়ে ধারাবাহিক মূল্যায়নের পর জাতীয় পর্যায়ে লিখিত, মৌখিক, ব্যবহারিক ও সাঁতারসহ বিভিন্ন কঠোর মূল্যায়নে উত্তীর্ণ হয়ে তারা এই সর্বোচ্চ সম্মাননার জন্য মনোনীত হয়।
আকিলা ফারহা ও কানিতা মাসতুরা জানায়, স্কাউটিংয়ের মূলমন্ত্র বুকে ধারণ করে দেশের আদর্শ নাগরিক হিসেবে ভবিষ্যতে কল্যাণকর কাজ করার প্রত্যয় বাস্তবায়নে তারা সকলের দোয়া প্রার্থী। সংশ্লিষ্টরা জানান, রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের দু’জন শিক্ষার্থীর এ অর্জন বিদ্যালয়ের কাব স্কাউট কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে এবং অন্য শিক্ষার্থীদেরও স্কাউটিং কার্যক্রমে অংশগ্রহণে উদ্বুদ্ধ করবে।
রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের কাব স্কাউট দলের ইউনিট লিডার হালিমাতুন সাদিয়া বলেন, আমাদের শিক্ষার্থীদের এই অর্জন অত্যন্ত আনন্দের ও গর্বের। শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার ফলেই এ সাফল্য এসেছে। আমরা আশা করি, ভবিষ্যতেও তারা আরও বড় বড় অর্জনের মাধ্যমে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে।’
এদিকে আকিলা ও কানিতা’র অবিভাবকরা বলেন, সন্তানের এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত। তাদের সকল সফলতার পেছনে শিক্ষকদের আন্তরিক সহযোগিতা ও সবার দোয়া রয়েছে। ভবিষ্যতে যেন তারা দেশ ও সমাজের কল্যাণে ভালো কিছু করতে পারে। এজন্য সকলের দোয়া কামনা করছি।
প্রসঙ্গত, বাংলাদেশ স্কাউটস-এর প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় সারাদেশে একযোগে ২০২৫ সালের জাতীয় পর্যায়ের ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ প্রার্থীদের লিখিত পরীক্ষা গত ২৮ মার্চ ২০২৬ অনুষ্ঠিত হয়। পরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক, ব্যবহারিক ও সাঁতার মূল্যায়ন ২ মে ২০২৬ অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমিক মূল্যায়ন শেষে গত ১৭ মে ২০২৬ সারাদেশের ১ হাজার ৯৩৭ জন কাব স্কাউটকে চূড়ান্তভাবে ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’-এর জন্য মনোনীত করে ফলাফল প্রকাশ করা হয়।






















