১২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় শিশু ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন Logo প্রাথমিক শিক্ষা পদক/ জুড়ীর অনিক জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত Logo জুড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি পরিবারের ঔষধ সহায়তা Logo ফ্রী-ফায়ার গেম নিয়ে সংঘর্ষ, আহত ২ Logo শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক খায়রুল ইসলাম Logo ঢাবি ছাত্র ইউনিয়নের নতুন নেতৃত্বে দূর্জয়-মোস্তাকিম Logo বিসিবি নির্বাচনে বিনা ভোটে আসছেন ৪ পরিচালক, জমজমাট লড়াই ক্লাব ক্যাটাগরিতে Logo জুড়ীর বেলাগাঁও-কন্টিনালা নদী ভাঙন রোধে চলমান কাজ পরিদর্শনে এমপি নাসির উদ্দিন আহমেদ Logo কমলগঞ্জে বজ্রপাতে একজন চা-শ্রমিকের মৃত্যু, আহত পাঁচ Logo স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের ১ম বর্ষ শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬

মৃণাল কান্তি দাস উপজেলা শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত

ষাটমাকন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৫৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / 40
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের প্রকাশিত তালিকায় উপজেলা পর্যায়ে নির্বাচিত শিক্ষক ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়।

প্রকাশিত তালিকা অনুযায়ী, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন কলাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছয়ফুল হক। শ্রেষ্ঠ প্রধান শিক্ষিক (মহিলা) নির্বাচিত হয়েছেন হাতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক (চলতি দায়িত্ব) স্বপ্না রানী দেবী।

শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) হিসেবে নির্বাচিত হয়েছেন হাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৃণাল কান্তি দাস। শ্রেষ্ঠ সহকারী শিক্ষিক (মহিলা) নির্বাচিত হয়েছেন গাংকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জয়া পাল।

এছাড়া শ্রেষ্ঠ কাব শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তৌফিকুল ইসলাম। শ্রেষ্ঠ কাব শিক্ষিক (মহিলা) নির্বাচিত হয়েছেন কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফারহানা ফেরদৌসী।

অন্যদিকে, উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে দাসের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সদস্য সচিব এ. কে. এম জুবায়ের আলম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সভাপতি মাহবুব আলম স্বাক্ষরিত তালিকাটি মঙ্গলবার প্রকাশ করা হয়।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের স্বীকৃতি শিক্ষকদের পেশাগত দায়িত্ববোধ ও শিক্ষার মানোন্নয়নে আরও উৎসাহ যোগাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬

মৃণাল কান্তি দাস উপজেলা শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত

আপডেট সময় : ০১:৫৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬