০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজ আর দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে Logo নিট প্রশ্নফাঁস ইস্যু: আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান Logo মজুরি বৃদ্ধির দাবিতে সিলেটে চা শ্রমিকদের সড়ক অবরোধ Logo জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস Logo শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুল ইসলাম চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন Logo বড়লেখায় জুলাই গন-অভ্যত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া Logo ভারতের কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল Logo ইতালি জাতীয় দলের নতুন প্রধান কোচ আন্দ্রেয়া পিরলো Logo স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল Logo রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

সরকার বিভিন্ন বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করেছে

কুলাউড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৮২ পরিবারের মাঝে ছাগল বিতরণ

মো. মহি উদ্দিন, কুলাউড়াঃ
  • আপডেট সময় : ০৩:০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / 37
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়ায় আর্থ সামাজিক উন্নয়ন ও জীবনমান মানোন্নয়নের লক্ষ্যে ছাগল পালন প্যাকেজের উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৮২ জন উপকারভোগীর মাঝে এসব উপকরণ তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকু।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে স্বাবলম্বী করে তুলতে সরকার বিভিন্ন বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করেছে। ছাগল পালন একটি লাভজনক খাত। সঠিক পরিচর্যা ও প্রশিক্ষণের মাধ্যমে এটি অনেক পরিবারের আয়ের অন্যতম উৎস হতে পারে। সরকারের এ ধরনের সহায়তা কাজে লাগিয়ে উপকারভোগীদের নিজেদের ভাগ্য পরিবর্তনে এগিয়ে আসতে হবে।

উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল। এসময় উপস্থিত ছিলেন উপ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মিহির কান্তি ভট্টাচার্য্য, সাংবাদিক ময়নুল হক পবন, মাহফুজ শাকিল, মহি উদ্দিন রিপন, শাহবান রশিদ চৌধুরী অনি, শেখ রানা সহ প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীরা। অনুষ্ঠান শেষে নির্বাচিত সুবিধাভোগীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সরকার বিভিন্ন বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করেছে

কুলাউড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৮২ পরিবারের মাঝে ছাগল বিতরণ

আপডেট সময় : ০৩:০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬