০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জাতীয় প্রতিযোগিতায় জলপ্রপাত শিল্পীগোষ্ঠী মৌলভীবাজারের চতুর্থ স্থান অর্জন Logo বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাব রক্ষকের অবসর গ্রহণে স্মৃতিচারণ অনুষ্ঠান Logo শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কুলাউড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত Logo আজ ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর Logo এনসিপির ওপর হামলায় নিন্দা ইসলামপন্থী দলগুলোর, নীরব জামায়াত Logo নজরুল একাডেমী সিলেটের ৬১ সদস্যের নতুন কমিটি গঠন Logo জুড়ীতে যৌন হয়রানি প্রতিরোধ কমিটির বার্ষিক পরিকল্পনা কর্মশালা Logo কুলাউড়ায় সরকারি বীজ বিক্রির সময় ২৪ বস্তা জব্দ, বিক্রেতার কারাদণ্ড Logo বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নেইমারকে নিয়েই ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা

ছাদিক হোসেন, ক্রীড়া প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৯:২১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / 88
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ২০২৬ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। কয়েক দিন ধরেই সমর্থকদের সবচেয়ে বড় প্রশ্ন ছিল—দীর্ঘ সময় পর জাতীয় দলে ফিরবেন কি না নেইমার জুনিয়র। সেই অপেক্ষার শেষটা হলো স্বস্তির খবর দিয়েই। ব্রাজিলের নতুন প্রধান কোচ কার্লো আনচেলত্তি নেইমারকে রেখেই ঘোষণা করেছেন ২৬ সদস্যের স্কোয়াড।

বাংলাদেশ সময় রাত ২টা ৫৫ মিনিটে মঞ্চে ওঠেন আনচেলত্তি। তবে দল ঘোষণার আগে দীর্ঘ সময় ধরে চলে বিশেষ আয়োজন ও সাংস্কৃতিক পরিবেশনা। স্কোয়াড প্রকাশের আগে নিজের বক্তব্যে ব্রাজিল কোচ বলেন, এই দল নির্বাচন মোটেও সহজ ছিল না। কারণ ব্রাজিলে প্রতিটি পজিশনে রয়েছে তীব্র প্রতিযোগিতা।

আনচেলত্তির ভাষ্য, দলে সুযোগ না পাওয়া কিছু ফুটবলারের জন্য তার খারাপ লাগছে। কারণ অনেকেই শেষ মুহূর্ত পর্যন্ত জায়গা পাওয়ার লড়াই করেছেন। তবে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ ভবিষ্যতে তাদেরও আসবে বলেই বিশ্বাস কোচের। এরপর আনুষ্ঠানিকভাবে শুরু হয় স্কোয়াড ঘোষণা। গোলরক্ষক আলিসন বেকারের নাম দিয়ে তালিকা পড়া শুরু করেন আনচেলত্তি। একে একে আসে ব্রুনো গিমারায়েস, ক্যাসেমিরো, এন্দ্রিকদের নাম। তবে পুরো অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত মুহূর্ত আসে নেইমার জুনিয়রের নাম ঘোষণার সময়। তার নাম উচ্চারণ হতেই উপস্থিতদের করতালিতে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ।

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড: গোলরক্ষক: আলিসন বেকার, এদেরসন, ওয়েভারতন।

ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালহাইস, ইবানিয়েজ, লেও পেরেইরা, মার্কিনিওস, ওয়েসলি।

মিডফিল্ডার: ব্রুনো গিমারায়েস, ক্যাসেমিরো, দানিলো, ফাবিনিও, লুকাস পাকেতা।

ফরোয়ার্ড: এন্দ্রিক, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ইগর থিয়াগো, লুইজ এনরিকে, মাথেউস কুনিয়া, নেইমার জুনিয়র, রাফিনিয়া, রায়ান ও ভিনিসিউস জুনিয়র।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নেইমারকে নিয়েই ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা

আপডেট সময় : ০৯:২১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬