জুড়ী বাজারের পরিবেশ রক্ষায় ডাস্টবিন বিতরণ
- আপডেট সময় : ০৮:৩০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / 185
“ক্লিন জুড়ী, গ্রিন জুড়ী” কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ভবানীগঞ্জ বাজার ও কামিনীগঞ্জ বাজার পরিচালনা কমিটির কাছে ডাস্টবিন হস্তান্তর করা হয়েছে। বাজার এলাকাগুলোকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব রাখতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
সোমবার (১৮ মে ২০২৬) বিকেলে জুড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ। তিনি তাঁর ব্যক্তিগত বরাদ্দ থেকে দুই বাজারের জন্য ডাস্টবিন প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নুর। সভাপতির বক্তব্যে তিনি বাজার এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখতে ব্যবসায়ী, ক্রেতা ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ বলেন, “পরিচ্ছন্ন ও সবুজ জুড়ী গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাজারগুলোতে নিয়মিত ও সঠিকভাবে ডাস্টবিন ব্যবহার নিশ্চিত করা গেলে পরিবেশ দূষণ অনেকাংশে কমে আসবে এবং সাধারণ মানুষ পরিচ্ছন্ন পরিবেশে কেনাকাটার সুযোগ পাবে।”
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বাজার পরিচালনা কমিটির সদস্য, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, “ক্লিন জুড়ী, গ্রিন জুড়ী” উদ্যোগের মাধ্যমে উপজেলার বাজার ও জনসমাগমস্থলগুলোকে ধীরে ধীরে আরও পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার কার্যক্রম অব্যাহত থাকবে।
















