০৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আকতারুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে উপাচার্যের শোক Logo কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ: তদন্তে ৬২৫ গাছের গোড়া, মালিকের দাবি ধ্বংস হয়েছে ১,২০০ গাছ Logo বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন Logo বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬ Logo সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবার কাজে আগ্রহী সেলফ্লেস ইউকের চিকিৎসক দল Logo একাদশ শ্রেণির অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মতবিনিময় সভা রোববার Logo ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ Logo ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের বিশেষ সুবিধার মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত Logo ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আবেদন ২৫ জুলাই পর্যন্ত

কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন এমপি শওকতুল ইসলাম

মো. মহি উদ্দিন কুলাউড়া:
  • আপডেট সময় : ০৫:২৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / 46
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য মোঃ শওকতুল ইসলাম এঁর কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি সানজিদা আক্তার।
১৬ মে (শনিবার) সকাল ১০টায় কলেজে পৌঁছালে সংসদ সদস্য মোঃ শওকতুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজাতা সরকার, সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন চৌধুরী, সহকারী অধ্যাপক সত্যজিৎ ভট্টাচার্য্য, সহকারী অধ্যাপক মোঃ মোছলেহ উদ্দিন, শিক্ষক পরিষদ সম্পাদক প্রভাষক আব্দুল বাকি ফরহাদ, প্রভাষক মেহের সুলতানা, প্রভাষক মোঃ তৌহিদুল ইসলাম, এবাদুর রহমান শামীম , আব্দুল খালিক, প্রভাষক আলিম উদ্দিনসহ কলেজের শিক্ষক-শিক্ষিকারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও বরণ করে নেন।

পরিদর্শনকালে এমপি মোঃ শওকতুল ইসলাম কলেজের সার্বিক শিক্ষার পরিবেশ, অবকাঠামো ও শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। পরে তিনি শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি বলেন, “নারী শিক্ষার উন্নয়ন ছাড়া একটি আধুনিক ও সমৃদ্ধ জাতি গঠন সম্ভব নয়। ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজ এলাকার নারীদের উচ্চশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার পরিবেশ উন্নয়নে নিরলসভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, তাদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে। আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন ভূমিকা রাখতে হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন এমপি শওকতুল ইসলাম

আপডেট সময় : ০৫:২৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬