১০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বড়লেখায় শিশু শিক্ষা একাডেমিতে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা Logo জেলা পর্যায়ে সরকারের উন্নয়নমূলক কাজের তদারকি দায়িত্ব পেলেন যারা Logo গণিতে বিশ্বসেরা সামারা শারলিজ এমদাদ, গ্লেনরিচ উত্তরা পরিবারের গর্ব Logo বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী Logo জুড়ীতে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন Logo চার দফা দাবি নিয়ে মাঠে চা শ্রমিকরা, সিলেটের ২৩ বাগানে চলছে কর্মবিরতি Logo মুরারিচাঁদ কলেজে ঐকতান সাহিত্য ও সংস্কৃতি সংসদের নতুন কমিটি ঘোষণা Logo জাবিতে স্টুডেন্টস ফর লিবার্টি বাংলাদেশের আয়োজনে ‘এসএফএল সম্বাদ’ Logo দাসত্বের দাগ, ঔপনিবেশিক জুলুম ও চা-শ্রমিকদের মুক্তি Logo জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

জেলা পর্যায়ে সরকারের উন্নয়নমূলক কাজের তদারকি দায়িত্ব পেলেন যারা

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় : ০৬:৫৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / 24
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বিভিন্ন জেলায় উন্নয়নমূলক কাজ তদারকি, দুর্নীতি দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠাসহ সামগ্রিক সরকারি কার্যক্রম সমন্বয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের নির্দিষ্ট জেলাগুলোর দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর গঠিত সরকার লক্ষ্য করেছে যে, বিগত দিনে কাগজ-কলমে বরাদ্দ থাকলেও ব্যাপক দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থের অপচয় ও পাচার হয়েছে। এছাড়া মাদক ও সামাজিক অবক্ষয় দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ প্রেক্ষাপটে টেকসই উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং দুর্নীতি নির্মূলে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

গেজেটে মোট ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপকে দেশের বিভিন্ন জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

কে কোন জেলায় দায়িত্ব পেলেন

প্রজ্ঞাপনে জানানো হয়েছে— ইকবাল হাসান মাহমুদ রাজশাহী ও নাটোর; ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়; আবদুল আউয়াল মিন্টু লক্ষ্মীপুর; নিতাই রায় চৌধুরী চুয়াডাঙ্গা; খন্দকার আবদুল মুক্তাদির হবিগঞ্জ; আরিফুল হক চৌধুরী মৌলভীবাজার; মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি চট্টগ্রাম; এম রশিদুজ্জামান মিল্লাত শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা; আসাদুল হাবিব দুলু ঠাকুরগাঁও ও দিনাজপুর; এবং মো. আসাদুজ্জামান খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার দায়িত্ব পেয়েছেন।

এছাড়া জাকারিয়া তাহের ফেনী ও নোয়াখালী; সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ; সাচিং প্রু কক্সবাজার; শরিফুল আলম টাঙ্গাইল ও নরসিংদী; শামা ওবায়েদ ইসলাম মাদারীপুর ও শরীয়তপুর; অনিন্দ্য ইসলাম অমিত মেহেরপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ; আবদুল বারী বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ; সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা; মীর মোহাম্মদ হেলাল উদ্দিন খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি এবং হাবিবুর রশীদ গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার দায়িত্ব পেয়েছেন।

অন্যদের মধ্যে রাজীব আহসান বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুর; মীর শাহে আলম রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম; ফারজানা শারমিন সিরাজগঞ্জ ও পাবনা; শেখ ফরিদুল ইসলাম যশোর, মাগুরা ও নড়াইল; ইয়াসের খান চৌধুরী জামালপুর ও কিশোরগঞ্জ; আহমেদ সোহেল মঞ্জুর বরিশাল, ভোলা ও ঝালকাঠি; মোহাম্মদ শামীম কায়সার জয়পুরহাট ও নওগাঁ; মো. জি কে গউস সিলেট ও সুনামগঞ্জ; মিয়া নুরুদ্দিন আহমেদ রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ এবং এ. বি. এম আশরাফ উদ্দিন (নিঝুম) ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর জেলার তদারকির দায়িত্ব পেয়েছেন।

দায়িত্বপ্রাপ্তদের কার্যপরিধি

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপরা মাদকের অপব্যবহার, অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ ও গুরুতর অপরাধ দমনসহ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দেবেন। এছাড়া তারা সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের তদারকি করবেন এবং প্রয়োজনে জেলা পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন সরকারি সভায় অংশগ্রহণ ও দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জেলা পর্যায়ে সরকারের উন্নয়নমূলক কাজের তদারকি দায়িত্ব পেলেন যারা

আপডেট সময় : ০৬:৫৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬