০৯:২৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জুড়ীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির Logo জাবিতে জেইউআরএসের প্রথম আন্তর্জাতিক আন্তঃবিষয়ক গবেষণা সম্মেলন অনুষ্ঠিত Logo মৌলভীবাজারে সিএমএফের সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo ফকির বাজার উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা Logo প্রবাসীর স্ত্রীকে নির্যাতন করে হত্যার অভিযোগ Logo বড়লেখায় গৃহবধূকে হত্যার অভিযোগে শ্বশুরবাড়ির বিরুদ্ধে সংবাদ সম্মেলন Logo মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়তে বই পড়ার বিকল্প নেই: বিচারপতি খিজির আহমেদ চৌধুরী Logo জাবিতে ‘Geoscience for Sustainable Development’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত Logo সিলেটে ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক সম্প্রীতি বিষয়ে তরুণদের সচেতনতামূলক কর্মশালা Logo বড়লেখায় ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

বড়লেখায় ফ্রেন্ড’স সার্কেলের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও গুণীজন সম্মাননা

নয়ন চক্রবর্তী, বড়লেখা
  • আপডেট সময় : ০৫:৪১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / 133
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় সামাজিক ও শিক্ষামূলক সংগঠন ফ্রেন্ড’স সার্কেল, পি.সি ব্যাচ ২০২১-এর উদ্যোগে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে শিক্ষা, সমাজ ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখা কয়েকজন গুণী ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

২৭ আগস্ট পাথারিয়া ছোটলিখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা সরকারি কলেজের সাবেক হিসাবরক্ষক রেজাউল ইসলাম মিন্টু, পাথারিয়া ছোটলিখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রিয়াজুল ইসলাম, বড়লেখা মোহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক তারেক আহমদ, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মইনুল ইসলাম এবং পাথারিয়া ছোটলিখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিন্টু চন্দ্র দে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি প্রদান তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহ জোগায়। পাশাপাশি সমাজে অবদান রাখা গুণীজনদের সম্মান জানানো নতুন প্রজন্মের কাছে ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করে।

অনুষ্ঠানে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে সাফল্য অর্জনের জন্য নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও অধ্যবসায়ের বিকল্প নেই। তারা শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও বড় স্বপ্ন দেখার এবং দেশ ও সমাজের কল্যাণে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।

এছাড়া পাথারিয়া ছোটলিখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রিয়াজুল ইসলামকে তাঁর দীর্ঘ কর্মজীবন ও শিক্ষা ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে উপজেলা পর্যায়ে সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে পাথারিয়া ছোটলিখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, বিদ্যালয়ের সভাপতি, ফ্রেন্ড’স সার্কেলের সদস্যবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বক্তারা ফ্রেন্ড’স সার্কেলের এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, একটি সুন্দর ও শিক্ষাবান্ধব সমাজ গঠনে এমন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেধাবীদের উৎসাহ দেওয়া এবং গুণীজনদের সম্মান জানানোর এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ফ্রেন্ড’স সার্কেলের সদস্যরা জানান, শিক্ষার প্রসার, মেধাবীদের উৎসাহ প্রদান এবং সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার লক্ষ্যেই তাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় ফ্রেন্ড’স সার্কেলের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও গুণীজন সম্মাননা

আপডেট সময় : ০৫:৪১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬