১০:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ Logo মুরারিচাঁদ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী-শিক্ষকদের অংশগ্রহণে চড়ুইভাতি Logo ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত Logo তৃণমূলে নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে দলগুলোর নীতিতে পরিবর্তনের আহ্বান Logo বড়লেখায় মহিষকাণ্ডে যুবলীগ ও বিএনপি নেতাসহ তিনজনের বিরুদ্ধে মামলা Logo বড়লেখায় শিক্ষার্থীদের নিয়ে অভিভাবক সমাবেশ Logo কুলাউড়ায় সাংবাদিকদের সঙ্গে স্বদেশমেইল সম্পাদক নজরুল ইসলাম খানের মতবিনিময় Logo জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে দাসের বাজারে দুই শতাধিক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীকে সংবর্ধনা Logo শ্রীমঙ্গলে প্রবাসীর বাসায় আগুন, পুড়ে ছাই দুই ঘর Logo প্রযুক্তি শিক্ষায় নতুন দিগন্ত, রাজধানীর বসিলায় হচ্ছে বিশ্ববিদ্যালয়

কুলাউড়ার বাদে ভুকশিমইলে অসহায় মইনউদ্দীনের ঘর নির্মাণে তরুণ সমাজের আর্থিক সহায়তা

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৪৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / 89
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের বাদে ভুকশিমইল গ্রামের অসহায় ও দরিদ্র বাসিন্দা মইনউদ্দীনের নতুন ঘর নির্মাণে মানবিক উদ্যোগ নিয়েছে স্থানীয় বাদে ভুকশিমইল তরুণ সমাজ। সংগঠনটির উদ্যোগে ঘর নির্মাণের জন্য তাকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) রসুলগঞ্জ বাজারে বাদে ভুকশিমইল তরুণ সমাজের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য সাহেদ আহমদ এবং সঞ্চালনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ ইকবাল মাহমুদ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং ভুকশিমইল ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম রাজন। তিনি বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষের সম্মিলিত সহযোগিতায় অসহায় মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব। মানবিক মূল্যবোধ জাগ্রত রাখতে এ ধরনের উদ্যোগ সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়া প্রয়োজন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাদে ভুকশিমইল তরুণ সমাজের সভাপতি জাবেদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলাকার প্রবীণ ব্যক্তিত্ব হারিছ উদ্দিন, আশিক মিয়া ও ফরিদ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি মানবিকতারও অন্যতম দৃষ্টান্ত। বাদে ভুকশিমইল তরুণ সমাজের এ উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে। ভবিষ্যতেও শিক্ষা, মানবসেবা ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সংগঠনটির এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়ার বাদে ভুকশিমইলে অসহায় মইনউদ্দীনের ঘর নির্মাণে তরুণ সমাজের আর্থিক সহায়তা

আপডেট সময় : ০২:৪৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬