০২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo আজ ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর Logo এনসিপির ওপর হামলায় নিন্দা ইসলামপন্থী দলগুলোর, নীরব জামায়াত Logo নজরুল একাডেমী সিলেটের ৬১ সদস্যের নতুন কমিটি গঠন Logo জুড়ীতে যৌন হয়রানি প্রতিরোধ কমিটির বার্ষিক পরিকল্পনা কর্মশালা Logo কুলাউড়ায় সরকারি বীজ বিক্রির সময় ২৪ বস্তা জব্দ, বিক্রেতার কারাদণ্ড Logo বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন Logo অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফেরদৌসি শাহরিয়ার আর নেই Logo শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: চবি উপাচার্য Logo অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ স্কলারশিপ, আবেদন শেষ ৩১ জুলাই

আজ ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / 8
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের নতুন সরকারের পররাষ্ট্রনীতি ও কৌশলগত অগ্রাধিকার পর্যবেক্ষণে তিন দিনের সফরে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, সফরকালে বাংলাদেশের সঙ্গে চীনের ক্রমবর্ধমান সম্পর্ক, আঞ্চলিক ভূরাজনৈতিক বাস্তবতা এবং ওয়াশিংটনের সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি বাস্তবায়নে ঢাকার অবস্থান ও প্রস্তুতি নিয়ে আলোচনা করবেন তিনি।

সফরের প্রথম দিন সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসবেন সার্জিও গোর। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। এ সময় দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।

ঢাকায় অবস্থানকালে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন। এসব বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার, আঞ্চলিক কৌশলগত অবস্থান এবং ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

সফরের শেষ দিনে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনেরও কর্মসূচি রয়েছে সার্জিও গোরের। সেখানে তিনি রোহিঙ্গা সংকট, মানবিক সহায়তা কার্যক্রম এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আজ ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর

আপডেট সময় : ০১:৪৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬