০৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

২৫ জুলাই, ৮ ও ২২ আগস্ট- এই তিন দিন বিনা অ্যাপয়েন্টমেন্টে মিলবে কনস্যুলার সেবা

ফ্রান্সে প্রবাসীদের পাসপোর্ট সেবায় দূতাবাসের বিশেষ উদ্যোগ

সাইফুল ইসলাম, ফ্রান্স প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / 118
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের পাসপোর্ট সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে একাধিক নতুন উদ্যোগ নিয়েছে প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। ফরাসি প্রেফেকচুরে (Préfecture) আবাসনসংক্রান্ত অ্যাপয়েন্টমেন্টপ্রাপ্ত বাংলাদেশিদের নির্ধারিত সময়ের আগেই পাসপোর্ট হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আগামী ২৫ জুলাই, ৮ আগস্ট ও ২২ আগস্ট- এই তিন শনিবার বিশেষ কনস্যুলার সেবা প্রদান করা হবে। এ তিন দিন কোনো পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সকাল থেকে বিকেল পর্যন্ত পাসপোর্ট-সংক্রান্ত সব ধরনের আবেদন ও সেবা গ্রহণ করা যাবে।

বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাসে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত কনস্যুলার সেবাবিষয়ক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ফ্রান্স ও মোনাকোতে নিযুক্ত রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা।

সভায় রাষ্ট্রদূত বলেন, বিদেশে বসবাসরত বাংলাদেশিদের নাগরিক সেবা সহজলভ্য ও ভোগান্তিমুক্ত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। সে লক্ষ্যেই দূতাবাস প্রবাসীবান্ধব ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি জানান, বিশেষ কনস্যুলার কার্যক্রমের মাধ্যমে স্বল্প সময়ে অধিকসংখ্যক আবেদন নিষ্পত্তি করা সম্ভব হবে এবং যেসব প্রবাসীর ফরাসি প্রশাসনের নির্ধারিত সময়সীমার মধ্যে নতুন পাসপোর্ট জমা দেওয়া জরুরি, তারা উল্লেখযোগ্যভাবে উপকৃত হবেন।

রাষ্ট্রদূত আরও জানান, চলতি বছরের ৩ জুন থেকে দূতাবাসে চালু হওয়া অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা ইতোমধ্যে সেবাপ্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক করেছে। এই ব্যবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময় বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি সেসব গুজবে বিভ্রান্ত না হয়ে দূতাবাসের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত তথ্য অনুসরণের আহ্বান জানান।

মতবিনিময় সভায় জানানো হয়, ১৬ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত সময়ের জন্য পর্যায়ক্রমে নতুন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট স্লট উন্মুক্ত করা হবে। প্রতিদিনের মোট অ্যাপয়েন্টমেন্টের ৫০ শতাংশ অনলাইনে নতুন আবেদনকারীদের জন্য বরাদ্দ থাকবে। বাকি ৫০ শতাংশ সংরক্ষিত থাকবে ১৫ মে বা তার আগে ই-মেইলের মাধ্যমে আবেদন করা প্রবাসীদের জন্য, যাতে আগে আবেদনকারীরা অগ্রাধিকারভিত্তিতে সেবা গ্রহণের সুযোগ পান।

সভায় অংশ নেওয়া প্রবাসী বাংলাদেশিরা দূতাবাসের নতুন উদ্যোগকে সময়োপযোগী ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তারা কনস্যুলার সেবার গতি আরও বাড়ানো, অপেক্ষার সময় কমানো, তথ্যপ্রাপ্তি সহজ করা এবং অনলাইন ব্যবস্থাকে আরও কার্যকর করার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন।

প্রবাসী প্রতিনিধিদের মতে, ফ্রান্সে বসবাসরত বহু বাংলাদেশিকে আবাসন, চাকরি কিংবা অন্যান্য প্রশাসনিক কাজে নির্দিষ্ট সময়ের মধ্যে বৈধ পাসপোর্ট জমা দিতে হয়। সময়মতো পাসপোর্ট না পাওয়ায় অনেকেই দীর্ঘদিন ধরে নানা ধরনের জটিলতার মুখোমুখি হচ্ছিলেন। দূতাবাসের এই বিশেষ উদ্যোগ বাস্তবায়িত হলে পাসপোর্ট সংগ্রহের অপেক্ষা কমবে এবং কনস্যুলার সেবা গ্রহণে প্রবাসীদের ভোগান্তিও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে তারা আশা প্রকাশ করেন।

দূতাবাসের কর্মকর্তারাও জানান, প্রবাসীদের প্রয়োজন ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতেও কনস্যুলার সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২৫ জুলাই, ৮ ও ২২ আগস্ট- এই তিন দিন বিনা অ্যাপয়েন্টমেন্টে মিলবে কনস্যুলার সেবা

ফ্রান্সে প্রবাসীদের পাসপোর্ট সেবায় দূতাবাসের বিশেষ উদ্যোগ

আপডেট সময় : ০২:০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬