০৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৯ বাংলাদেশি

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / 143
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে বলে জানিয়েছে দমকল বাহিনী।

বুধবার (১৯ আগস্ট) ভোররাত ৩টার দিকে হোটেলটিতে আগুন লাগার খবর পায় পুলিশ ও দমকল বাহিনী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলের চতুর্থ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এর আগেই হোটেলের একটি বড় অংশ পুড়ে যায়।

মির্জা গালিব স্ট্রিট কলকাতার নিউ মার্কেট এলাকার একটি ব্যস্ত সড়ক। দমকল বাহিনী জানিয়েছে, অগ্নিকাণ্ডে নিহত ৯ জনই বাংলাদেশের নাগরিক। তারা চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় গিয়েছিলেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই।

নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। অগ্নিকাণ্ডে আহত কয়েকজনকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, হোটেলের ভেতরে আটকা পড়া অবস্থায়ই অন্তত নয়জনের মৃত্যু হয়। তাদের শরীরে পোড়ার চিহ্ন থাকলেও চিকিৎসকদের প্রাথমিক ধারণা, অতিরিক্ত ধোঁয়ার কারণে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হোটেলের একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পশ্চিমবঙ্গের দমকলমন্ত্রী ও কলকাতা পুলিশের কমিশনার।

স্থানীয়দের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আগুন লাগার সময় হোটেলের অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন। বাইরে থেকে আগুনের শিখা দেখা না গেলেও হোটেল থেকে ব্যাপক কালো ধোঁয়া বের হতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়ার পর অতিথিরা দ্রুত বের হওয়ার চেষ্টা করলে হোটেলের সংকীর্ণ প্রবেশপথে হুড়োহুড়ির সৃষ্টি হয়।

উদ্ধারকারী দল এখন পর্যন্ত প্রায় ৬০ জনকে উদ্ধার করেছে। তাদের মধ্যে কয়েকজন অচেতন অবস্থায় উদ্ধার হলে হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডের পর হোটেল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত ও ঘটনার বিস্তারিত তদন্তে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৯ বাংলাদেশি

আপডেট সময় : ০৪:০৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬