০৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

নীতিগত অনুমোদন সম্পন্ন; ইঞ্জিন ও কোচ সংগ্রহের পর শুরু হবে যাত্রা

ঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’

ষাটমাকন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:০২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / 107
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা-সিলেট-ঢাকা রুটে যাত্রীদের ক্রমবর্ধমান চাপ কমাতে ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ নামে নতুন এক জোড়া বিরতিহীন আন্তনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। ট্রেনটি চালুর নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। তবে প্রয়োজনীয় ইঞ্জিন ও যাত্রীবাহী কোচ সংগ্রহের পরই এটি আনুষ্ঠানিকভাবে চলাচল শুরু করবে।

বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে রেলমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান। সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমেদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট-ঢাকা রুটে ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ নামে এক জোড়া বিরতিহীন আন্তনগর ট্রেন চালুর অনুমোদন দিয়েছেন।

রেলমন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে ইঞ্জিন ও যাত্রীবাহী কোচের সংকট রয়েছে। এ কারণে নতুন ট্রেনটি এখনই চালু করা সম্ভব হচ্ছে না। সংকট কাটাতে ২০০টি মিটারগেজ যাত্রীবাহী কোচ সংগ্রহের লক্ষ্যে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুতের কাজ চলছে।

তিনি আরও জানান, রেলওয়ের বহর সম্প্রসারণের অংশ হিসেবে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) অর্থায়নে ৩০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্পের ডিপিপি অনুমোদনের প্রক্রিয়াও চলমান রয়েছে। প্রয়োজনীয় কোচ ও ইঞ্জিন হাতে এলেই ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ চালু করা হবে।

এদিকে একই রুটে ভবিষ্যতে ব্রডগেজ ট্রেন চালুর সম্ভাবনা নিয়েও সংসদে আলোচনা হয়। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহফুজা হান্নানের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, বর্তমানে ঢাকা-সিলেট রেলপথ মিটারগেজ লাইনে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে এ রেলপথ ডুয়েলগেজ বা ব্রডগেজে উন্নীত করা হলে এবং প্রয়োজনীয় রোলিং স্টক সংগ্রহ সম্ভব হলে ব্রডগেজ যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়টি বিবেচনা করা হবে।

নতুন বিরতিহীন ট্রেন চালু হলে ঢাকা-সিলেট রুটে যাত্রীসেবা আরও উন্নত হবে এবং দীর্ঘদিনের বাড়তি যাত্রীচাপ মোকাবিলায় বাংলাদেশ রেলওয়ে কার্যকর সুবিধা পাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নীতিগত অনুমোদন সম্পন্ন; ইঞ্জিন ও কোচ সংগ্রহের পর শুরু হবে যাত্রা

ঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’

আপডেট সময় : ০৯:০২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬