০৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ: তদন্তে ৬২৫ গাছের গোড়া, মালিকের দাবি ধ্বংস হয়েছে ১,২০০ গাছ Logo বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন Logo বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬ Logo সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবার কাজে আগ্রহী সেলফ্লেস ইউকের চিকিৎসক দল Logo একাদশ শ্রেণির অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মতবিনিময় সভা রোববার Logo ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ Logo ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের বিশেষ সুবিধার মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত Logo ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আবেদন ২৫ জুলাই পর্যন্ত Logo ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

এইচএসসি সমমানের পরীক্ষা স্থগিত সংক্রান্ত

জুড়ীতে ৭ দফা দাবিতে ইউএনও বরাবর আবেদন

মো. ইয়াসিন আলী সামু, জুড়ীঃ
  • আপডেট সময় : ০৭:০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / 92
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ২০২৬ সালের এইচএসসি ও আলিম সমমানের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও অনিশ্চয়তার প্রেক্ষিতে পরীক্ষা সাময়িক স্থগিতসহ ৭ দফা দাবি উত্থাপন করেছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে।

আবেদনে শিক্ষার্থীরা উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা নিয়ে বিভিন্ন অসঙ্গতি, প্রশ্নপত্রের জটিলতা, মানসিক চাপ এবং অস্থিতিশীল পরিস্থিতির কারণে তারা গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন। বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় পরীক্ষা পদ্ধতি পুনর্বিবেচনা করা জরুরি বলে তারা মনে করেন।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে— দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণকারীদের পুনরায় পরীক্ষার সুযোগ প্রদান, পুনঃপরীক্ষায় অংশগ্রহণকারীদের ক্ষেত্রে সর্বোচ্চ নম্বর চূড়ান্ত হিসেবে গণ্য করা, প্রশ্নপত্রে ভুল প্রশ্ন থাকলে পূর্ণ নম্বর প্রদান এবং মানসিক স্থিতিশীলতার জন্য সময় দিয়ে পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা।

এছাড়া পূর্বঘোষণা ছাড়া প্রশ্নপত্রের ধরন পরিবর্তনের বিষয়টি বিবেচনায় নিয়ে নম্বর মূল্যায়নের দাবি জানানো হয়। পরীক্ষা চলাকালে ‘সচেতন গার্ড’-এর নামে কিছু শিক্ষকের কঠোর ও বিভ্রান্তিকর আচরণ বন্ধ করার আহ্বানও জানানো হয়েছে।

আরও একটি গুরুত্বপূর্ণ দাবিতে বলা হয়, এমসিকিউ (MCQ) ও সিকিউ (CQ) মিলিয়ে পাশের ব্যবস্থা চালু করতে হবে। শিক্ষার্থীদের অভিযোগ, চলতি বছরের এমসিকিউ প্রশ্ন অত্যন্ত কঠিন ছিল এবং অনেক ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার মানের প্রশ্ন করা হয়েছে, যা সাধারণ শিক্ষার্থীদের জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।

শিক্ষার্থীরা তাদের আবেদনে ভবিষ্যৎ শিক্ষা জীবন ও ন্যায্য মূল্যায়নের স্বার্থে বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এইচএসসি সমমানের পরীক্ষা স্থগিত সংক্রান্ত

জুড়ীতে ৭ দফা দাবিতে ইউএনও বরাবর আবেদন

আপডেট সময় : ০৭:০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬