০৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

প্রবাসীদের জন্য সুখবর: আরও ৫ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / 101
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবার পরিধি আরও সম্প্রসারণ করছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি মাস থেকেই নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, সিঙ্গাপুর ও বাহরাইনে ভোটার নিবন্ধন এবং এনআইডি কার্যক্রম চালু হচ্ছে। এর ফলে এসব দেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য এনআইডি প্রাপ্তি আরও সহজ হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ইসি সূত্র জানায়, নরওয়ে ও ফিনল্যান্ডে বসবাসরত প্রবাসীদের জন্যও এনআইডি সেবা চালু করা হচ্ছে। তবে এ দুই দেশে বাংলাদেশের পৃথক কনস্যুলার কার্যক্রম না থাকায় তাদের এনআইডি-সংক্রান্ত সব কার্যক্রম সুইডেনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে পরিচালিত হবে।

নতুন কার্যক্রম উদ্বোধন ও তদারকির অংশ হিসেবে নির্বাচন কমিশনের তিন কমিশনার পৃথকভাবে সংশ্লিষ্ট দেশগুলো সফর করবেন। এর মধ্যে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার আগামী ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সুইডেন সফর করবেন। অপর নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ ২৯ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত সিঙ্গাপুর সফরে থাকবেন। এসব সফরের ব্যয় নির্বাচন কমিশনের স্মার্টকার্ড (আইডিইএ-২) প্রকল্প থেকে বহন করা হবে।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, ওমান ও দক্ষিণ আফ্রিকাসহ ১৪টি দেশের ২৪টি বাংলাদেশ মিশনে ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিদেশে চালু থাকা এসব সেবার আওতায় এখন পর্যন্ত এক লাখের বেশি প্রবাসী এনআইডির জন্য আবেদন করেছেন। এর মধ্যে প্রায় ৩০ হাজার আবেদনকারীর হাতে জাতীয় পরিচয়পত্র পৌঁছে দেওয়া হয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাস বা মিশনের মাধ্যমে এনআইডির আবেদন করতে পারেন। আবেদন গ্রহণের পর তথ্য দেশে যাচাই-বাছাই করা হয়। যাচাই শেষে জাতীয় পরিচয়পত্র মুদ্রণ করে সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে আবেদনকারীদের কাছে বিতরণ করা হয়।

নির্বাচন কমিশনের এই উদ্যোগের ফলে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি আরও সহজ, দ্রুত ও সেবাবান্ধব হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রবাসীদের জন্য সুখবর: আরও ৫ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা

আপডেট সময় : ০৫:৫৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬