০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বন্ধ থাকা ৩ টি রাস্তার কাজ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম রাজন Logo সড়ক দুর্ঘটনায় আলী হোসেনের মৃত্যুতে জুড়ীতে শোকের ছায়া Logo বড়লেখায় সড়ক দুর্ঘটনায় জুড়ীর যুবক নিহত, গুরুতর আহত ৩ Logo প্যারিসে বিশেষ কনস্যুলার সেবা শুরু, ই-পাসপোর্টে স্বস্তি; আরও উদ্যোগ চান প্রবাসীরা Logo ছাত্র ফেডারেশনের সভাপতি আরিফ, সম্পাদক মুনা Logo দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজ আর দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে Logo নিট প্রশ্নফাঁস ইস্যু: আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান Logo মজুরি বৃদ্ধির দাবিতে সিলেটে চা শ্রমিকদের সড়ক অবরোধ Logo জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস Logo শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুল ইসলাম চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন

ঢাকায় আমেরিকান কাউন্টি ফেয়ারের আবহে উদযাপিত হলো যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৪:১১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / 69
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর শাহাবুদ্দিন পার্কে পুরোনো দিনের আমেরিকান কাউন্টি ফেয়ারের আবহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস (ফোর্থ অব জুলাই) উদযাপন করেছে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস। ‘আমেরিকান ফেয়ার’ শীর্ষক এ আয়োজনে যুক্তরাষ্ট্রের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের নানা দিক দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়।

শুক্রবার অনুষ্ঠিত এ মেলায় ছিল লাইভ সংগীত, আমেরিকান ও স্থানীয় নানা স্বাদের খাবার, বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খেলা এবং পারিবারিক বিনোদনের আয়োজন। দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন।

দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে চলমান ‘ফ্রিডম ২৫০ (Freedom 250)’ কর্মসূচির অংশ হিসেবে এ মেলার আয়োজন করা হয়। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রায় আড়াই শতকের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য ও কমিউনিটি চেতনাকে ঢাকার মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

অনুষ্ঠানজুড়ে দর্শনার্থীরা আমেরিকান কাউন্টি ফেয়ারের পরিবেশে বিভিন্ন সাংস্কৃতিক ও বিনোদনমূলক আয়োজনে অংশ নেওয়ার সুযোগ পান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ঐতিহ্য, উৎসব সংস্কৃতি এবং সামাজিক বৈচিত্র্যের বিভিন্ন দিকও উপস্থাপন করা হয়।

এ উপলক্ষে দূতাবাস তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানায়, ‘পুরোনো দিনের আমেরিকান কাউন্টি ফেয়ারের আবহে ফোর্থ অব জুলাই উদযাপন করুন। লাইভ মিউজিক, স্থানীয় স্বাদ, খেলাধুলা ও কমিউনিটির উচ্ছ্বাসে শাহাবুদ্দিন পার্কের আমেরিকান ফেয়ার যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে ঢাকার হৃদয়ে পৌঁছে দিয়েছে।’

প্রতি বছর ৪ জুলাই যুক্তরাষ্ট্র স্বাধীনতা দিবস উদযাপন করে। ১৭৭৬ সালের এই দিনে স্বাধীনতার ঘোষণাপত্র (Declaration of Independence) গৃহীত হয়, যা দেশটির স্বাধীনতার ভিত্তিপ্রস্তর হিসেবে বিবেচিত হয়। স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রে এবং বিশ্বের বিভিন্ন দেশে ‘ফ্রিডম ২৫০’ কর্মসূচির আওতায় নানা আয়োজন চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকায় আমেরিকান কাউন্টি ফেয়ারের আবহে উদযাপিত হলো যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস

আপডেট সময় : ১২:৩৪:১১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬