০৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন

ডেমোক্রেটিক প্রাইমারিতে আরেক ইসরায়েলবিরোধীর জয়

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / 112
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন মধ্যবর্তী নির্বাচন উপলক্ষে কলোরাডোয় ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বাছাইয়ের লড়াইয়ে (ডেমোক্রেটিক প্রাইমারি) জিতেছেন মেলাত কিরোস। তিনি তাঁর প্রচারণায় ইসরায়েলের বিরুদ্ধে মার্কিন অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের দাবি তুলেছিলেন।

স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত প্রাইমারিতে কিরোসের প্রতিদ্বন্দ্বি ছিলেন দীর্ঘদিনের কংগ্রেস সদস্য ডায়ানা ডিজেইট। প্রচারণার সময় তিনি ইসরায়েলে অস্ত্র সরবরাহের বিরোধীতা করলেও একই সঙ্গে দেশটির আত্মরক্ষার অধিকারের বিষয়ে সোচ্চার ছিলেন।

প্রায় ৩০ বছর ধরে দায়িত্বে থাকা একজন হেভিওয়েট প্রার্থীর (ডিজেইট) বিরুদ্ধে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করা কিরোসের এই জয়কে চমকপ্রদ বিজয় হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে এটি ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল প্রার্থীদের জয়ের ধারাকে আরও এক ধাপ এগিয়ে নিল।

গত সপ্তাহে নিউইয়র্কে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে জয়ী হন নিজেদের ডেমোক্রেটিক সোশ্যালিস্ট এবং প্রগতিশীল হিসেবে পরিচয় দেওয়া তিন প্রার্থী। তাদের মধ্যে দুজন ইসরায়েলবিরোধী হিসেবে পরিচিত। কলোরাডোয় জয়ী ২৯ বছর বয়সী কিরোস পেশায় একজন আইনজীবী। বর্তমানে ডক্টরেট (পিএইচডি) করছেন।

অঙ্গরাজ্যটির ১ নম্বর কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট বা আসনের মধ্যে ডেনভার শহর পড়েছে। এটি ডেমোক্রেটিক পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ফলে ধারণা করা হচ্ছে, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কিরোসের জয়ের সম্ভাবনা অনেক বেশি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন

ডেমোক্রেটিক প্রাইমারিতে আরেক ইসরায়েলবিরোধীর জয়

আপডেট সময় : ০৮:১৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬