০৯:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিশ্বকাপে প্রথম ধাক্কা ব্রাজিলের, কৌশলে জিতে নিল মরক্কো Logo ভিনিসিয়ুসের দুর্দান্ত গোলের পরও মরক্কোর বিপক্ষে ড্র ব্রাজিলের Logo ৯২ বছর অপরাজিত ব্রাজিল বনাম উদ্বোধনী ম্যাচ না জেতা মরক্কো Logo শহীদ ওয়াসিমের পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র দিলেন প্রধানমন্ত্রী Logo কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর Logo প্রধানমন্ত্রীর কর্মসূচির অংশ হিসেবে কুলাউড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম Logo বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান Logo বড়লেখায় ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির শুভ উদ্বোধন Logo বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক Logo সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল

শহীদ ওয়াসিমের পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র দিলেন প্রধানমন্ত্রী

ষাটমাকন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:০৩:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / 26
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের পেকুয়ায় জুলাই অভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জিয়ারত শেষে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ওয়াসিমের মা জোসনা বেগমের হাতে ২০ লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র তুলে দেন।

এর আগে, শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৩টায় পেকুয়া উপজেলা সদরে পৌঁছান প্রধানমন্ত্রী।

পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়ে প্রধানমন্ত্রী ওয়াসিমের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, ‘দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের অবদান জাতি পরম শ্রদ্ধায় স্মরণ রাখবে।’

শহীদ পরিবারের সদস্যরা ওয়াসিমের স্মৃতি সংরক্ষণে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।

জিয়ারত শেষে নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এ সময় চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমদসহ স্থানীয় রাজনৈতিক নেতা এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার দিনব্যাপী কক্সবাজার সফরে বিভিন্ন উন্নয়নমূলক ও পরিবেশবান্ধব কর্মসূচিতে অংশ নেন। তাঁর এই সফরের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল ঐতিহাসিক পাতলী খালের পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন, স্থানীয় পথসভায় অংশ নেওয়া, ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন এবং দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শহীদ ওয়াসিমের পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র দিলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৮:০৩:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬