কুলাউড়ায় সড়ক পরিবহন আইনে অভিযান, ১৪ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ০৩:৩০:১০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
- / 103
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সড়ক পরিবহন আইনে বিভিন্ন ধরনের মোটরযানের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ১১ টি মামলায় মোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
৩১ মে (রোববার) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে মোটরযানের ফিটনেস সনদ না থাকা, ভাড়ার চার্ট প্রদর্শন না করা, প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে না রাখা, মোটরসাইকেল চালক ও আরোহীর হেলমেট ব্যবহার না করা এবং ড্রাইভিং লাইসেন্সবিহীনভাবে যানবাহন চালানোর অভিযোগে অভিযান পরিচালনা করা হয় ।
অভিযানে নেতৃত্ব দেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার।
এ সময় আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সংশ্লিষ্টদের কাছ থেকে মোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে উপস্থিত জনসাধারণ, চালক ও যাত্রীদের সড়ক পরিবহন আইন মেনে চলার আহ্বান জানানো হয়। পাশাপাশি নিরাপদ সড়ক নিশ্চিত করতে যানবাহনের বৈধ কাগজপত্র সংরক্ষণ, ফিটনেস সনদ নবায়ন, হেলমেট ব্যবহার এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স বহনের বিষয়ে সচেতন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার জানান, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ষাটমাকন্ঠ / মহি
























