০৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ: তদন্তে ৬২৫ গাছের গোড়া, মালিকের দাবি ধ্বংস হয়েছে ১,২০০ গাছ Logo বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন Logo বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬ Logo সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবার কাজে আগ্রহী সেলফ্লেস ইউকের চিকিৎসক দল Logo একাদশ শ্রেণির অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মতবিনিময় সভা রোববার Logo ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ Logo ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের বিশেষ সুবিধার মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত Logo ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আবেদন ২৫ জুলাই পর্যন্ত Logo ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

বড়লেখায় যুবদল নেতা সাওন তাজকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১২:১৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / 246
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কেন্দ্রীয় যুবদল কর্তৃক অনুমোদিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফ্রান্স শাখার কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা সাওন তাজের স্বদেশ আগমন উপলক্ষে বড়লেখা উপজেলা যুবদলের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) রাত ৮টায় স্থানীয় জিম্মি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বড়লেখা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুবের আহমদের সভাপতিত্বে এবং পৌর যুবদলের সদস্য বাবর আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির পলাশ। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স শাখা যুবদলের মানবাধিকার বিষয়ক সম্পাদক সাওন তাজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মোঃ মুজিব, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এম আরিফুল ইসলাম, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়জুর রহমান, ১নং বর্ণি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আক্তার হোসেন রেদোয়ান, ১০নং দক্ষিণভাগ (দঃ) ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুর রহমান, বড়লেখা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এমাদ উদ্দিন জাকারিয়া, ২নং দাসের বাজার ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সামাদ আহমদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আব্দুল কাদির পলাশ, সাওন তাজ, রায়হান মোঃ মুজিব, এম আরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, রুহেল আহমদ, লতিফ আহমদ, হেলাল খান জয়, আক্তার হোসেন রেদোয়ান, সাইফুর রহমান ও আরিয়ান ফরহাদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রনেতা ফয়সল আহমদ, রাজিব আহমদ, সালমান আহমদ, রাহাত আহমদ, রাহুল আহমদ, পারভেছ আহমদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

সভাপতির বক্তব্যের পূর্বে উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সাওন তাজকে পৃথকভাবে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। পরে অনুষ্ঠানের সভাপতি জুবের আহমদ সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

উল্লেখ্য, সাওন তাজ ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে পরিচিত ছাত্রনেতায় পরিণত হন। পরবর্তীতে তিনি ফ্রান্সে পাড়ি জমান। সম্প্রতি কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে অনুমোদিত ফ্রান্স শাখা যুবদলের কমিটিতে মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে মনোনীত হন। নতুন দায়িত্ব পাওয়ার পর গত ৪ মে ২০২৬ দেশে ফেরায় তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

ষাটমাকন্ঠ/রুমেল

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় যুবদল নেতা সাওন তাজকে সংবর্ধনা

আপডেট সময় : ১২:১৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬