০৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় গাঁজাসহ স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo কুলাউড়ায় যানজট নিরসনে এমপি’র কঠোর হুঁশিয়ারী Logo সীরাতুন্নবী (সাঃ) মাহফিল উপলক্ষে বড়লেখা কলেজ ছাত্রশিবিরের আলোচনা Logo বিদিশা গুলশান থেকে গ্রেপ্তার, প্রতারণা মামলায় দুই বছরের সাজা Logo বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ে সংবর্ধিত তিন গুণী শিক্ষক Logo প্রকৃতি রক্ষা করেই হাকালুকি হাওর ঘিরে গড়ে উঠতে পারে বাংলাদেশের নতুন পর্যটন অর্থনীতি Logo নিরাপদ ও বৈধ অভিবাসন বিষয়ে সিলেটে কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিকদের কর্মশালা Logo শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ২৫ কোটি টাকা দিল কাফকো Logo লিডিং ইউনিভার্সিটিতে রোবটিকস কর্মশালার সমাপনী অনুষ্ঠান Logo বড়লেখা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বড়লেখায় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার পদোন্নতি উপলক্ষে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৫:৫৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / 63
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদুজ্জামান বিন হাফিজের পদোন্নতি উপলক্ষে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সহকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় তাকে বরণ করে নেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মনোয়ার হোসেন। তিনি বলেন, রাশেদুজ্জামান বিন হাফিজ একজন দক্ষ, সৎ ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার এই পদোন্নতি বড়লেখা উপজেলা কৃষি পরিবারের জন্য গর্বের বিষয়।

এ সময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক মো. জালাল উদ্দিন এবং অতিরিক্ত উপপরিচালক নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি। তারা নবপদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তার ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন এবং কৃষি খাতের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার পদোন্নতি উপলক্ষে সংবর্ধনা

আপডেট সময় : ০৫:৫৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬