০৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ: তদন্তে ৬২৫ গাছের গোড়া, মালিকের দাবি ধ্বংস হয়েছে ১,২০০ গাছ Logo বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন Logo বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬ Logo সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবার কাজে আগ্রহী সেলফ্লেস ইউকের চিকিৎসক দল Logo একাদশ শ্রেণির অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মতবিনিময় সভা রোববার Logo ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ Logo ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের বিশেষ সুবিধার মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত Logo ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আবেদন ২৫ জুলাই পর্যন্ত Logo ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

শ্রীমঙ্গলের শাহানিয়া চৌধুরী ব্রিটেনে পুনরায় কাউন্সিলর নির্বাচিত

ষাটমাকন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৫০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • / 133
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কৃতি সন্তান শাহানিয়া চৌধুরী যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে পুনরায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনি ওয়েল্ডস্টোন নর্থ (হ্যারো) ওয়ার্ড থেকে বিজয় অর্জন করে আবারও কমিউনিটির প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মেয়াদে কমিউনিটির উন্নয়ন, জনসেবা ও সামাজিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখায় ভোটাররা তার প্রতি আস্থা পুনর্ব্যক্ত করেছেন। নিষ্ঠা, পরিশ্রম ও দায়িত্বশীল নেতৃত্বের কারণে তিনি জনগণের সমর্থন নিয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন।

শাহানিয়া চৌধুরী শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের কালাপুর চৌধুরী বাড়ির সন্তান। তিনি যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব শহিদুল ইসলাম চৌধুরী লিটনের কন্যা এবং শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তুহিন চৌধুরীর চাচাতো বোন।

মেয়ের এ সাফল্যে গর্বিত পিতা-মাতা ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি তারা শ্রীমঙ্গলবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করে বলেন, শাহানিয়া যেন সততা ও দায়িত্ববোধের সঙ্গে কমিউনিটির সেবায় নিজেকে আরও নিবেদিত রাখতে পারেন।

উল্লেখ্য, ব্রিটেনের মূলধারার রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসীদের অংশগ্রহণ ও সাফল্য ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে মৌলভীবাজার জেলার প্রবাসীরা স্থানীয় সরকার নির্বাচনে ধারাবাহিকভাবে সাফল্যের স্বাক্ষর রাখছেন। বর্তমানে ব্রিটেনের বিভিন্ন স্থানীয় সরকার পরিষদে মৌলভীবাজার জেলার অন্তত ৮ জন কাউন্সিলর দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শ্রীমঙ্গলের শাহানিয়া চৌধুরী ব্রিটেনে পুনরায় কাউন্সিলর নির্বাচিত

আপডেট সময় : ০৪:৫০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬