০৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

জব্দকৃত মাছ পৌঁছে দেওয়া হয় এতিমখানা ও অসহায় মানুষের মাঝে

হাকালুকিতে ১ লাখ টাকার নিষিদ্ধ জাল ও পোনা মাছ জব্দ

জুড়ী উপজেলা প্রতিনিধি :
  • আপডেট সময় : ০১:৫৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / 145
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশীয় মৎস্য সম্পদ সংরক্ষণ ও পোনা মাছ নিধন রোধে মৌলভীবাজারের জুড়ী উপজেলার হাকালুকি হাওরে আবারও পরিচালিত হয়েছে মোবাইল কোর্ট অভিযান।

মঙ্গলবার (১২ মে ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে হাকালুকি হাওরের পোতাওয়ালি বিলে এ অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্টের মাধ্যমে প্রায় ২০ কেজি বিভিন্ন জাতের পোনা মাছ, দুটি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল এবং একটি ফিক্সড ইঞ্জিন (স্থানীয় নাম: ঘুরজাল) জব্দ করা হয়। জব্দকৃত মাছ ও জালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান। এ সময় এসআই ফরহাদের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করে।

অভিযান শেষে জব্দকৃত পোনা মাছ স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। এছাড়া পরিবেশ ও মৎস্য সম্পদের জন্য ক্ষতিকর অবৈধ জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, হাকালুকি হাওর আমাদের দেশের গুরুত্বপূর্ণ মৎস্য ভান্ডার। অবৈধ জাল ব্যবহার করে পোনা মাছ নিধন করলে ভবিষ্যতে দেশীয় মাছের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। জীববৈচিত্র্য ও দেশীয় মাছের প্রজনন রক্ষায় অবৈধ জাল ও পোনা মাছ নিধনের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত চলমান রয়েছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, জুড়ী উপজেলা মৎস্য বিভাগের ধারাবাহিক অভিযানের ফলে হাকালুকি হাওরে অবৈধ মাছ শিকার অনেকাংশে কমে এসেছে এবং দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়ছে

ষাটমাকন্ঠ/রুমেল/খোর্শেদ

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জব্দকৃত মাছ পৌঁছে দেওয়া হয় এতিমখানা ও অসহায় মানুষের মাঝে

হাকালুকিতে ১ লাখ টাকার নিষিদ্ধ জাল ও পোনা মাছ জব্দ

আপডেট সময় : ০১:৫৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬