০৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ: তদন্তে ৬২৫ গাছের গোড়া, মালিকের দাবি ধ্বংস হয়েছে ১,২০০ গাছ Logo বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন Logo বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬ Logo সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবার কাজে আগ্রহী সেলফ্লেস ইউকের চিকিৎসক দল Logo একাদশ শ্রেণির অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মতবিনিময় সভা রোববার Logo ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ Logo ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের বিশেষ সুবিধার মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত Logo ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আবেদন ২৫ জুলাই পর্যন্ত Logo ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

অনুপ্রবেশ রুখতে কড়া বার্তা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর, ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের ঘোষণা

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • / 100
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পশ্চিমবঙ্গের নতুন সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠক থেকেই সীমান্ত নিরাপত্তা, প্রশাসনিক সংস্কার ও জনকল্যাণমূলক নানা সিদ্ধান্তের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে অনুষ্ঠিত প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে তিনি জানান, সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তরের প্রক্রিয়া আজ থেকেই শুরু হচ্ছে এবং আগামী ৪৫ দিনের মধ্যেই তা সম্পন্ন করা হবে।

নবান্নের ১৪ তলায় মুখ্যমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন সদ্য শপথ নেওয়া মন্ত্রীরা- দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক। এছাড়াও বিভিন্ন দপ্তরের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন। যদিও মন্ত্রীদের দপ্তর বণ্টন এখনও চূড়ান্ত হয়নি।

সাংবাদিকদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “ডবল ইঞ্জিন সরকার দলমত নির্বিশেষে রাজ্যের প্রতিটি মানুষের জন্য কাজ করবে। প্রথম ক্যাবিনেট বৈঠকেই আমরা ছয়টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি দাবি করেন, দীর্ঘদিন পর রাজ্যে ভয়মুক্ত ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ জন্য ভোটকর্মী, গণনাকর্মী, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীদের ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে রাজনৈতিক সহিংসতায় নিহত ৩২১ জনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “রাজ্যের জনবিন্যাস বদলে গেছে। সীমান্ত সুরক্ষিত করতে বিএসএফকে প্রয়োজনীয় জমি দেওয়ার কাজ আজ থেকেই শুরু হচ্ছে। ৪৫ দিনের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে।” তিনি অভিযোগ করেন, আগের সরকার একটি নির্দিষ্ট ভোটব্যাংক রক্ষার উদ্দেশ্যে জমি অধিগ্রহণে অনীহা দেখিয়েছিল। তবে বর্তমান সরকার বিএসএফ যতটুকু জমি চেয়েছে, ততটুকুই দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি।

এছাড়াও মুখ্যমন্ত্রী ঘোষণা দেন, কেন্দ্রীয় স্বাস্থ্যসেবা কর্মসূচি আয়ুষ্মান ভারত-এর সঙ্গে রাজ্যকে যুক্ত করা হচ্ছে। ফলে রাজ্যের আইএএস ও আইপিএস কর্মকর্তারা এখন থেকে কেন্দ্রীয় প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে পারবেন।

বেকার যুবক-যুবতীদের জন্যও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকারের শূন্য পদে চাকরির ক্ষেত্রে বয়সসীমা আগামী পাঁচ বছরের জন্য বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়।

জনগণনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকার কেন্দ্রীয় নির্দেশনা কার্যকর না করে জনগণনা প্রক্রিয়া আটকে রেখেছিল। তবে বর্তমান সরকার কেন্দ্রের নিয়ম মেনে আজ থেকেই জনগণনার কাজ শুরু করেছে। তিনি বলেন, “আমাদের ওপর ভরসা রাখুন, আমরা সঠিক পথেই এগোচ্ছি।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অনুপ্রবেশ রুখতে কড়া বার্তা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর, ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের ঘোষণা

আপডেট সময় : ০৮:২১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬