০৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে না ফ্রান্স

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ১২:২২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / 111
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযানে অংশ না নেওয়ার অবস্থান আবারও স্পষ্ট করেছে ফ্রান্স। পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো বলেছেন, সংকট শুরুর পর থেকে ফ্রান্স এ যুদ্ধে জড়ায়নি এবং ভবিষ্যতেও জড়ানোর কোনো পরিকল্পনা নেই।

শুক্রবার (১ মে) ফরাসি সংবাদমাধ্যম বিএফএম টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, অভিযানের লক্ষ্য স্পষ্ট নয় এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ থাকায় ফ্রান্স তার অংশ হওয়া সম্ভব নয়। বারো জানান, শুরু থেকেই ফ্রান্স এই যুদ্ধের বিরোধিতা করে আসছে। সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি রয়েছে, যা বিশ্ব অর্থনীতি ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি জানান, ওই অঞ্চলে নৌচলাচল স্বাভাবিক রাখতে একটি আন্তর্জাতিক মিশন গঠনের প্রস্তুতি চলছে। কোনো প্রণালিতে বাধা সৃষ্টি, ব্ল্যাকমেইল বা টোল আদায় মেনে নেওয়া হবে না বলেও স্পষ্ট করেন তিনি।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরু করে। এর জবাবে তেহরান পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের ওপর পাল্টা হামলা চালায়। এতে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালি বন্ধ হয়ে যায়।

সূত্র: মিডল ইস্ট মনিটর

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে না ফ্রান্স

আপডেট সময় : ১২:২২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬