০১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মৌলভীবাজারে জামিনে মুক্ত জামায়াত নেতা খিজির আহমদ Logo কুলাউড়ায় কাদিপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতারের উদ্যোগে প্রবাসী নেতৃবৃন্দকে সংবর্ধনা Logo মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কার প্রদান Logo অসুস্থ কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিল এবি গ্রুপ ফাউন্ডেশন Logo সিলেট চেম্বারে এসএমই উদ্যোক্তাদের জন্য এআই বিষয়ক কর্মশালা Logo জুড়ীতে অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল Logo বড়লেখায় মোবাইল কোর্টে মাদক কারবারির ১৫ দিনের কারাদণ্ড Logo বড়লেখায় জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে ৩২ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা Logo এমবাপ্পের জোড়া গোলে ইরাককে উড়িয়ে নকআউট নিশ্চিত করল ফ্রান্স Logo পে-স্কেলে বেতন বাড়ছে জুলাইয়ে, টাকা মিলবে অক্টোবরে

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত: আইনমন্ত্রী

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ১২:০২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • / 61
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পার্লামেন্টে আইন পাশের মধ্য দিয়ে ১৯৭১ সালে জামায়াতে ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, এ সত্য প্রতিষ্ঠিত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শুক্রবার (১ মে) সকালে ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলায় মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, এরপর আর কোনো কথা হবে না। জামায়াতের পূর্বসূরীরা বাংলাদেশের বিরোধিতা করেনি, সেটা বলার আর নৈতিক জায়গা জামায়াতের নেই।

আইনমন্ত্রী বলেন, কেন নেই? এই সংসদে আমরা একটা আইন পাশ করেছি। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন আইন-২০২৬। ওই আইনের মধ্যে একটা সংজ্ঞা আছে। ধারা-২ এর উপধারা-১০ এ  বলা আছে। মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ করতে গিয়ে বলা হয়েছে- বাংলাদেশে যারা ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এ দেশিয় দোসর রাজাকার, আলবদর, আলশামস, তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, নিজামী ইসলামী পার্টির বিরুদ্ধে বাংলাদেশকে স্বাধীন করার জন্য যুদ্ধে লিপ্ত হয়েছিল তারাই মুক্তিযোদ্ধা।

তার মানে দাঁড়ায় তৎকালীন জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, স্বাধীনতার বিরোধিতা করেছিল। আমরা যখন বিল পাশ করলাম তখন জামায়াতে ইসলামী বিলের বিরোধিতা করেনি। জামায়াতে ইসলামী তখন একবারেই চুপ করেছিল। মৌনতা সম্মতির লক্ষণ। আর এনসিপি তখন লিখিতভাবে সরকারের পক্ষেই অবস্থান নিয়েছিল।

এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত: আইনমন্ত্রী

আপডেট সময় : ১২:০২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬