০২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo গোল্ডেন বুটের লড়াইয়ে মুখোমুখি এমবাপ্পে ও হালান্ড Logo মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ফুটবলারের স্ত্রী Logo বিশ্বকাপের মঞ্চেই বিদায় বললেন গিলের্মো ওচোয়া, শেষ হলো মেক্সিকোর এক স্বর্ণালী অধ্যায় Logo রাউন্ড অব ৩২-এ জাপানের কাছে বিদায় নেবে ব্রাজিল Logo বড়লেখায় কাদামাটিতে পিচ্ছিল সড়ক, জনস্বার্থে নিসচা’র উদ্যোগে সংস্কার কার্যক্রম Logo জাপান-সুইডেন ড্র, নকআউটে উঠল দুই দলই Logo ভিনির বাতিল গোল নিয়ে রেফারিকে যা বললেন ব্রাজিল কোচ Logo জার্মানিকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল ইকুয়েডর Logo শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে স্বচ্ছতা নিশ্চিতে ১২ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি Logo আজ কুলাউড়ায় আসছেন এনসিপির নাসির উদ্দীন পাটোয়ারী ও সারজিস আলম

লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম

বিশেষ প্রতিনিধি ::
  • আপডেট সময় : ০৬:১০:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / 58
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচন ঘিরে আবারও প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় অংশগ্রহণ চোখে পড়ছে। আগামী ৭ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে লন্ডনের টাওয়ার হ্যামলেটস এর গুরুত্বপূর্ণ ল্যান্সবারী ওয়ার্ডে কাউন্সিলর পদে ইন্ডিপেন্ডেন্ট পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করছেন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের সন্তান কায়ছল ইসলাম। বিভিন্ন সৃষ্টিশীল কার্যক্রমের মধ্যে দিয়ে স্থানীয় কমিউনিটিতে তিনি একজন মেধাবী ‘আস্থা ও ভরসার প্রতীক’ হিসেবে পরিচিতি পেয়েছেন।

তিনি নিজের মেধা ও চিন্তাশক্তি দিয়ে একটি পরিবর্তনশীল সমাজ উন্নয়নে সবসময় কাজ করে যেতে চান। কায়ছল ইসলাম ছোটবেলা থেকেই সমাজ উন্নয়নের আদর্শে একজন সেবক হয়ে কাজ করে যাচ্ছেন। সেই মূল্যবোধকে ধারণ করেই তিনি বর্তমানে যুক্তরাজ্যের বিভিন্ন কমিউনিটিতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রমেও সম্পৃক্ত রয়েছেন। কমিউনিটি উন্নয়নে তাঁর সম্পৃক্ততা বহুমাত্রিক। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি ও অন্যান্য ইউরোপীয় কমিউনিটির সঙ্গে দীর্ঘদিন ধরে নিবিড়ভাবে কাজ করে তিনি নিজেকে একটি গ্রহণযোগ্য ও আস্থাভাজন ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

শুধু যুক্তরাজ্যেই নয়, বাংলাদেশেও তার মানবিক কার্যক্রম বিস্তৃত। তার বাবা মায়ের নামে প্রতিষ্ঠিত ‘জবেদা-রউফ ফাউন্ডেশন’ কুলাউড়ায় অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ, শিক্ষা সহায়তা এবং সামাজিক উন্নয়নমূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।

প্রবাস জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি কমিউনিটির মধ্যে ঐক্য গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এবারের নির্বাচনে একই ওয়ার্ডে তাঁর সঙ্গে কাউন্সিলর পদে প্রতিদ্বন্ধিতা করছেন জাহেদ চৌধুরী ও রমনা বেগম। আর মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করছেন ব্যারিস্টার জামি আলী। পুরো টিমটি টাওয়ার হ্যামলেটস এর ল্যান্সবারী ওয়ার্ডের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

নির্বাচনকে সামনে রেখে কায়ছল ইসলাম ও তাঁর টিম ইতোমধ্যেই ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারা নিয়মিত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করছেন, তাদের সমস্যাগুলো শুনছেন এবং বাস্তবসম্মত সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন।

স্থানীয় বাসিন্দাদের প্রধান প্রত্যাশা একজন দায়িত্বশীল প্রতিনিধি, যিনি এলাকার বাস্তব সমস্যাগুলো গুরুত্বসহকারে বিবেচনায় নেবেন। বিশেষ করে অপরাধ নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা, হাউজিং সংকট, পার্কিং সমস্যা এবং বাসাবাড়ির মেরামতে দীর্ঘসূত্রতা এসব ইস্যুতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জোরালোভাবে উঠে এসেছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় কায়ছল ইসলাম ও তার টিম অগ্রাধিকারভিত্তিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তাদের লক্ষ্য একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য কমিউনিটি গড়ে তোলা। এখন দেখার বিষয় আসন্ন নির্বাচনে ল্যান্সবারী ওয়ার্ডের বাসিন্দারা কাকে তাদের আস্থার প্রতীক হিসেবে বেছে নেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম

আপডেট সময় : ০৬:১০:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬