০২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিশ্বকাপের মঞ্চে সিলেটের সঞ্জয় Logo বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন Logo সরকার এবারের বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে- নাসির উদ্দিন আহমেদ Logo মৌলভীবাজারে ঘুমন্ত নারীকে সংঘবদ্ধ ধর্ষণ: দুই আসামি গ্রেপ্তার Logo সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে ফুলতলা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন কয়েস লোদী Logo কুলাউড়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত Logo বড়লেখায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় ‘ব্রাজিল বাড়ি’ Logo চার বছরের অপেক্ষার অবসান, ২০২৬ ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে আজ

বড়লেখায় ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা

আশফাক আহমদ, বড়লেখা উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / 86
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী ও প্রাচীন বিদ্যাপীঠ ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে শতবর্ষ পূর্তি উদযাপন কমিটির উদ্যোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও শতবর্ষ পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক আশরাফ হায়দারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উদযাপন কমিটির সদস্য সচিব আব্দুল জলিলের সঞ্চালনায় সভায় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ছিলেন— মো. লিয়াকত হাসান, আরিদুল ইসলাম, ফরমান আহমদ, আব্দুর রহমান, মো. সামছুল ইসলাম কয়েছ, আনোয়ার হোসেন, মো. তাজুল ইসলাম, মো. আব্দুল হক, সৈয়দ আজহারুল হোসেন ফায়েক, মো. জাকারিয়া, মেহেদী তোফায়েল আহমদ, আশফাক আহমদ, মোঃ বাবুল হোসেন, আব্দুল আলিম বাবুল প্রমুখ।

সভায় বিদ্যালয়ের শতবর্ষ পূর্তিকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠানকে সফল করতে দেশ ও প্রবাসে অবস্থানরত বিদ্যালয়ের সাবেক সকল ছাত্র-ছাত্রীদের দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। একইসাথে উৎসবের আয়োজনকে অর্থবহ ও সফল করতে সকলের আর্থিক ও সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

বক্তারা বলেন, ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয় এই অঞ্চলের শিক্ষার আলো ছড়াতে ১০০ বছর পূর্ণ করতে যাচ্ছে। এই গৌরবময় মুহূর্তকে উদযাপন করতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের একটি মিলনমেলায় পরিণত করতে আমরা কাজ করে যাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা

আপডেট সময় : ০৯:১৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬