সংবাদ শিরোনাম ::
১০০ কোটির মালিক, তবু যাতায়াত অটোয়, ভাইরাল মুম্বইয়ের ব্যবসায়ীর জীবনযাত্রার পোস্ট!
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০১:৫৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / 116
আর্থিক সাফল্যের পিছুপিছু আসে প্রাচুর্য, বৈভব, আয়েশি জীবনযাত্রা। এই বিষয়টি নিয়ে সমাজমাধ্যমে আলোচনার জবাবে একটি পোস্ট করেন খাদ্য প্রস্তুতকারক সংস্থার প্রতিষ্ঠাতা বিনোদ চেন্ধিল। সেই পোস্টে এই চলতি ধারণাকে চ্যালেঞ্জ করে বিনোদ জানান, তাঁর সংস্থার সহ-প্রতিষ্ঠাতা ১০০ কোটি টাকার সম্পদের মালিক। যথেষ্ট বিত্তশালী হওয়া সত্ত্বেও তিনি এখনও সাদামাঠা জীবনযাপন করে চলেছেন। এক্স সমাজমাধ্যমে করা সেই পোস্টটি নজর কেড়েছে নেটাগরিকদের। ভাইরাল হয়েছে সেই পোস্টটি।


























