ফ্রান্সের অরলিয়ন্সে বাংলাদেশি কমিউনিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:৩১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / 8
ফ্রান্সের অরলিয়ন্সে বসবাসরত বাংলাদেশিদের উদ্যোগে “ASSOCIATION DE LA COMMUNAUTE BANGLADAISE A ORLEANS”-এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) রাতে অখলিয়ন্স শহরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবগঠিত সংগঠনের প্রাথমিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে জামিল হোসেন, সহ-সভাপতি সুমন বড়ুয়া, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান (জাসিম), সহ-সাধারণ সম্পাদক তানবির মিয়া এবং কোষাধ্যক্ষ হিসেবে মাহিন সোয়েল দায়িত্ব গ্রহণ করেন।
সভায় উপস্থিত সদস্যরা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং প্রবাসে বাংলাদেশিদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করার বিষয়ে সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বক্তারা কমিউনিটির সার্বিক উন্নয়ন ও সাংস্কৃতিক বন্ধন জোরদারে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও, সবার সক্রিয় সহযোগিতা ও অংশগ্রহণের ভিত্তিতে ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন ও ঘোষণা করা হবে বলে জানানো হয়।
সভাপতি জামিল হোসেন বলেন, ফ্যান্সে বসবাসরত বাংলাদেশিদের ভাতৃত্ব রক্ষায় এ সংগঠন কাজ করবে। ফ্যান্স সরকারের নিবন্ধনের জন্য ইতিমধ্যে আমরা সকল কার্যক্রম সমাপ্ত করেছি
সভা শেষে উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন যে, এই সংগঠন অরলিয়ন্সে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ব, সহযোগিতা এবং সাংস্কৃতিক বন্ধন আরও শক্তিশালী করবে।
























