০৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

নিজের মাথায় গুলি করে পুলিশ সদস্যের আত্মহত্যা, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক::
  • আপডেট সময় : ০৯:২৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / 144
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনায় কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে এক রেলওয়ে পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে নগরের সোনাডাঙ্গা আবাসিক এলাকার খুলনা রেলওয়ে জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে।

নিহত সম্রাট বিশ্বাস (২৭) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বাসিন্দা। তিনি বাংলাদেশ রেলওয়ে পুলিশের সদস্য হিসেবে খুলনায় কর্মরত ছিলেন। ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও খুলনা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন। এদিকে পুলিশ সদস্যের আত্মহত্যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে দায়িত্ব পালনকালে নিজ ইস্যুকৃত অস্ত্র দিয়ে মাথায় গুলি করেন সম্রাট বিশ্বাস। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা হিসেবে ধারণা করা হলেও ঘটনার পেছনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।

রেলওয়ে পুলিশ কর্মকর্তারা জানান, পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার বিষয়টি সামনে এসেছে, তবে তা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত ও তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এদিকে ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সহকর্মীরা জানান, সম্রাট বিশ্বাস দায়িত্বশীল ও শান্ত স্বভাবের কর্মকর্তা ছিলেন। পুলিশ বলছে, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং সব দিক বিবেচনায় এনে ঘটনার কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিজের মাথায় গুলি করে পুলিশ সদস্যের আত্মহত্যা, ভিডিও ভাইরাল

আপডেট সময় : ০৯:২৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬