০৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

প্যারিসে গাজায় যুদ্ধবিরতির দাবিতে বিশাল বিক্ষোভ

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ১২:০৭:২২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / 101

বিক্ষোভকারীরা “গাজায় গণহত্যা বন্ধ কর” ও “গাজার জন্য ন্যায়বিচার” স্লোগানসম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফ্রান্সের রাজধানী প্যারিসে গাজায় চলমান সহিংসতা বন্ধ ও স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে শনিবার (২৮ মার্চ) দুপুরে একটি বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ বিক্ষোভে মানবাধিকার সংস্থা, শ্রমিক ইউনিয়ন, রাজনৈতিক দল এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। দুপুর প্রায় ২টার দিকে ঐতিহাসিক প্লাস দ্য লা বাস্তিল এলাকা থেকে সমাবেশ শুরু হয়ে পরে র‌্যালিতে রূপ নেয়। বিক্ষোভকারীরা “গাজায় গণহত্যা বন্ধ কর” ও “গাজার জন্য ন্যায়বিচার” স্লোগানসম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন।

বিক্ষোভে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ফ্রান্সের স্বেচ্ছাসেবীরা হলুদ জ্যাকেট ও ব্যানার নিয়ে অংশ নেন। এছাড়া ফ্রান্স-প্যালেস্টাইন সংহতি সংগঠন, বিভিন্ন শ্রমিক ইউনিয়ন, শিক্ষক ও পাবলিক সার্ভিস সংগঠন, বামপন্থী রাজনৈতিক দল, ফ্রেঞ্চ কমিউনিস্ট পার্টি, বয়কট-ডিভেস্টমেন্ট-স্যানকশন (বিডিএস) সমর্থক গোষ্ঠী এবং ফরাসি-ইহুদি শান্তি সমর্থক সংগঠনও এতে অংশ নেয়।

সমাবেশে বক্তারা গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি, অবরুদ্ধ অঞ্চলে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী ফিলিস্তিনিদের অধিকার রক্ষার দাবি জানান।

আয়োজকরা জানান, ‘প্যালেস্টাইন সংহতি’ কর্মসূচি ও “জমিন দিবস” উপলক্ষে এ বিক্ষোভের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্যারিসে গাজায় যুদ্ধবিরতির দাবিতে বিশাল বিক্ষোভ

আপডেট সময় : ১২:০৭:২২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬